ক্ষেতলালে তিন দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন ক্ষেতলালে নানার বাড়ির পুকুরে ডুবে শিশুর মৃত্যু নান্দাইলে জাতীয় ইমাম সমিতির উদ্যোগে ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ শ্রীমঙ্গলে 'চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড’, বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী কনটেন্ট নির্মাতাদের হাতে ক্রেস্ট, সনদ ও পরিবেশবান্ধব গাছ উপহার দিনাজপুরে ৪ হাজার অসহায় পরিবার পেল জিআর চাল ও ৭শ জনকে নগদ অর্থ সহায়তা ইরান-বাংলাদেশের স্পিকার বৈঠকে জয়পুরহাটে ডিবির অভিযানে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতারসহ ৪ স্মার্টফোন জব্দ লাখাইয়ে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎সাগর উত্তাল: ইলিশের ভরা মৌসুমে অনিশ্চয়তায় উপকূলের হাজারো জেলে দেওয়ানগঞ্জে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ছাগল পাচ্ছে ৭৭০ পরিবার জলবায়ু রক্ষায় বেশি করে বৃক্ষ রোপণ করুন- এমপি ডা. জীবন মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ গোয়ালন্দে পূর্বপাড়া সুবিধাবঞ্চিত শিশুদের জন্য জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ আত্মরক্ষায় দক্ষ হতে নারীদের আহ্বান, জাবিপ্রবিতে প্রশিক্ষণ পরবর্তী সনদ বিতরণ ও আলোচনা সভা হাতিয়াতে নারীসহ ইউনিয়ন যুবদল সভাপতি আটক, অতঃপর সাতক্ষীরা দেবহাটায় ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে হুইসেন মোহাম্মদ এরশাদ এর মৃত্যুবার্ষিকী পালন


জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুইসেন মোহাম্মদ  এরশাদের ষষ্ঠ  মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দিনটি পালনে জাপা নানা কর্মসূচি নিয়েছে।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী  উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মৃত্যুবার্ষিকী পালিত হয়। বালিয়াডাঙ্গী (ডাঙ্গী) জাতীয় পার্টির স্থায়ী কার্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি হুইসেন  মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত ,  দেশ ও জাতির সমৃদ্ধি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় ।সাবেক সংসদ ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুন নাহার বেগম এর সার্বিক তত্ত্বাবধানে   উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আলহাজ্ব মোঃআব্দুল বারেক এর সভাপতিত্বে   বক্তব্য প্রদান  করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ , সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ,  মতলেফুর রহমান বেনামী, মোঃ হারুনুর রশিদ সহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ। 



উল্লেখ্য, হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলায় জন্মগ্রহণ করেন। পরে তার পরিবার রংপুরে চলে আসে। রংপুরেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করে ১৯৫০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেন। ১৯৫২ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এরশাদ। ১৯৬৯ সালে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে ১৯৭১-৭২ সালে সপ্তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের পর পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করেন। ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান। ১৯৮২ সালের ২৪ মার্চ রাষ্ট্রক্ষমতায় আসেন এরশাদ। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন।

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি জাতীয় সংসদের সদস্য ও  বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।

Tag
আরও খবর