গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

বিরামপুরে ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ঢাকায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

 দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫নং বিনাইল ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুর ইসলাম নূরের বিরুদ্ধে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দিনাজপুরে মামলা দায়ের হয়েছে। ঘটনার প্রায় একমাস পর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ঢাকার একটি এলাকা থেকে র‍্যাবের একটি বিশেষ দল অভিযুক্ত ইউপি সদস্যকে আটক করে। তাকে বিরামপুর থানা হেফাজতে এনে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন হোটেল কর্মচারী এবং স্থানীয় বিনাইল গুচ্ছগ্রামে সরকারপ্রদত্ত একটি বাড়িতে বসবাস করেন। ২০২৫ সালের ৪ জুন রাত আনুমানিক ৯টার দিকে হোটেলের কাজ শেষে স্বামীর জন্য অপেক্ষারত অবস্থায় আসামি মোটরসাইকেলে করে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান। তিনি বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও রাস্তায় গন্তব্য পরিবর্তন করে এক নির্জন স্থানে নিয়ে যান এবং সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করেন।

ধর্ষণের পর আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং ভুক্তভোগী অনেক কষ্টে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরেন। পরবর্তীতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঘাতের চিহ্ন পাওয়া যায় বলে চিকিৎসা প্রতিবেদন সূত্রে জানা গেছে।

ভুক্তভোগী ও তার স্বামী অভিযোগ করেন, তারা থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে এবং মামলা গ্রহণে দীর্ঘসূত্রতা করে। ফলে বাধ্য হয়ে তারা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরাসরি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, অভিযুক্ত ইউপি সদস্য ইতিপূর্বেও এলাকায় একাধিক নারীকে উত্যক্ত করেছেন এবং প্রভাব খাটিয়ে পার পেয়ে গেছেন।

মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর ৯(১) ও ৯(৪) ধারায় দায়ের হয়েছে। এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

বাদীপক্ষের আইনজীবী জানান, এই মামলার সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা সনদ, জখমের ছবি ও প্রত্যক্ষদর্শীসহ একাধিক সাক্ষীর বিবৃতি সংযুক্ত রয়েছে। মামলার সাক্ষীদের মধ্যে রয়েছেন হোটেল মালিক ফরিদা বেগম, বাদীর স্বামী মনছের আলী, স্থানীয় ব্যক্তি মোছাদ্দেক, মাসুদ রানা ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

অভিযুক্ত ইউপি সদস্য নুর ইসলাম নূর ঘটনার পর এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। র‍্যাবের একটি টিম ঢাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে বিরামপুর থানায় নিয়ে এসে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর