দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা সমঝোতা স্মারকে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান বুটেক্সে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল সম্মেলন ২০ জুন পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ, পানিবন্দী ৩ হাজার পরিবার ‎সুন্দরবনে মাছ শিকারের সময় কুমিরের আক্রমণে নারী জেলের মর্মান্তিক মৃত্যু শ্যামনগরে সুবিধা বঞ্চিত একশত শিশুদের মাঝে ফ্যামিলি কিটবক্স বিতরণ সীমান্তে বাংলাদেশি হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ঠিকাদার আওয়ামী লীগ নেতা : রাস্তা নির্মাণে নিম্নমানের কাজ করছেন যুবদল নেতা বারইয়ারহাট উম্মাহাতুল মু'মিনিন (রাঃ) মহিলা মাদরাসার হিফজ সমাপনী ও সংবর্ধনা বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী স্কুলে ঢুকে প্রেম নিবেদন অতপর থানায় তিন কিশোর,বহিষ্কার দুই ছাত্রী জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন নির্ভর করছে মায়ানমারের সদিচ্ছার ওপর: পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা ঝিনাইগাতীতে আদিবাসী নারীদের অধিকার ও নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎দেশীয় প্রযুক্তিতে কোস্টগার্ডের সক্ষমতা বৃদ্ধি: ডকইয়ার্ডে ৫টি রিভারাইন পেট্রোল ভেসেলের নির্মাণকাজ শুরু কচুয়ার কড়ইয়া ইউপি'র পশ্চিম আকানিয়া ১০৬ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী মাদ্রাসাটি ঝুকিপূর্ণ! দেখার কেউ নেই? জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে সাতক্ষীরার পাটকেলঘাটায় মৎস্যচাষী প্রশিক্ষণ ও কারিগরি দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

বাঘায় একই রাতে পাঁচটি দোকানঘর চুরি


রাজশাহীর বাঘায় পলাশী ফতেপুর নতুন বাজারে একই রাতে পাঁচটি দোকান ঘর চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (১৫ জুলাই-২৫) দিবাগত রাতে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের পলাশী ফতেপুর নতুন বাজারে চুরির এঘটনা ঘটে।
দোকান মালিক সেলিম সরকার জানান, সোমবার দিনভর ভারী বর্ষণের কারণে বাজারের দোকানগুলো বন্ধ করে রাত ৯টার আগেই বাড়ি চলে যান।
সকালে এসে তারা দেখেন, দোকানের তালা ভাঙা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের জানানো হয়।
সেলিম সরকার বলেন, "বাজারের মধ্যে আমার দোকানটি বড় এবং দোকানের, টিভি, ভারতীয় দামি কোম্পানির বিভিন্ন প্রকার শ্যাম্পু, সাবান, তেল-সহ বিভিন্ন মালামাল ও নগদ প্রায় ১০ হাজার টাকাসহ বিভিন্ন পণ্য চুরি করে নিয়ে যায়। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। চুরি যাওয়া অন্য দোকানীরা হলেন, মুহিদুল ইসলাম, আঃ মালেক সরকার, বক্কার দর্জি ও আঃ সামাদ।  তারা জানান, চুরি যাওয়া সব দোকান মিলে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানান ভুক্তভোগীরা।
 বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সুপ্রভাত মন্ডল বলেন,"চুরির  বিষয়ে লিখিত অভিযোগ  পেয়েছি  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Tag
আরও খবর