র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ নালিতাবাড়ীতে মানসিক স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বাঘারপাড়ার অজপাড়া গ্রাম ধুপখালীতে বসে কন্টেন্ট তৈরি করে মাসে লক্ষ টাকা আয় করছেন আল আমিন হাসান জনি মাদ্রাসার শিক্ষা পরিবেশ দেখতে ছুটে গেলেন বরিশাল সিটি প্রশাসক বিলকিস জাহান শিরীন পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে নবনির্মিত মেইনগেট উদ্বোধন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার ক্ষেতলালে ইউপি সদস্যকে ছুরিকাঘাত

কালীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে ভ্যানচালকের জমি দখলের চেষ্টা ও হামলার অভিযোগ


সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে এক ভ্যানচালকের দীর্ঘদিনের দখলীয় বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টা, ভাঙচুর, শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অভিযুক্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ভুক্তভোগীর। ঘটনাটি নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অসহায় ভ্যানচালক মোঃ আমিনুর রহমান।


সরেজমিন ও থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা মোঃ আমিনুর রহমান (৪৫), পিতা মোঃ রেজাউল করিম শেখ, দীর্ঘ ৪৫ বছর ধরে তার খরিদকৃত জমিতে পরিবারসহ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু একই এলাকার ৯ জন ব্যক্তি—শেখ আলমগীর হোসেন, শেখ মুনমুন, শেখ নুরুজ্জামান, শেখ শাহাবাজ আলী, শেখ আবু মুছা, শেখ শহিদ, শেখ নুর হোসেন, শেখ হাসান ও শেখ মুজাহিদ হোসেন—উক্ত জমি জবরদখলের অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ উঠেছে।


জমি সংক্রান্ত বিরোধের জেরে আমিনুর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৫ ধারায় একটি মামলা (পিঃ মামলা নং-১১৮৩/২৫, তারিখ: ০৭/০৭/২০২৫) দায়ের করেন। আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে শান্তি বজায় রাখার নির্দেশ দেন।


অভিযোগে উল্লেখ করা হয়, আদালতের আদেশ অমান্য করে গত ১১ জুলাই সকাল ৯টার দিকে অভিযুক্তরা বেআইনি দলবদ্ধ হয়ে আমিনুরের বসতবাড়ির সীমানা ঘেরা বেঁড়া ভাঙচুর করে। বাঁধা দিলে তারা বাঁশের লাঠি দিয়ে আমিনুর রহমান ও তার পরিবারের সদস্যদের মারধর করে। এতে পরিবারের একাধিক সদস্য আহত হন। আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা খুনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।


ভুক্তভোগী আমিনুর রহমান আশঙ্কা প্রকাশ করে বলেন, “অভিযুক্তরা যেকোনো সময় আমার পরিবারকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে।” তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা কামনা করেন।


তফশীল অনুযায়ী, বিবাদমান জমির পরিমাণ ৪৬ শতক (২৯+১৭), যা কালিকাপুর মৌজার, জে.এল. নং: ২৪৪, এস.এ খতিয়ান নং: ৫২২, দাগ নং: ৩১৫০ এ অবস্থিত।


অন্যদিকে, অভিযুক্ত শেখ আলমগীর হোসেন বলেন, “উক্ত জমি আমার পূর্বপুরুষদের নামে। আমিনুর রহমান ভুয়া কাগজপত্রে দখলে রেখেছেন। ইউএনও মহোদয় আমাকে জমি দখল নিতে বলেছেন, তাই আমি ঘেরাবেড়া কেটেছি। এক নারী বাধা দিলে তাকে সরিয়ে দিই, তবে মারধর বা অন্য কিছু ঘটেনি।”


বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আরও খবর