নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রাথমিকের ৬৫ হাজার প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-07-2025 06:13:43 pm

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের (৬৫ হাজার) প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।


সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া রেজিস্ট্রি ডাকযোগে বুধবার (১৬ জুলাই) এই নোটিশ পাঠান। 


আইন সচিব, জন প্রশাসন সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, অর্থ সচিব ও শিক্ষা সচিবকে এই নোটিশ পাঠানো হয়। 


সাত দিনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দশম গ্রেড দিতে বলা হয়েছে। অন্যথায় আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণলয় দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১১তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা প্রদান করে। কিন্তু দীর্ঘদিনেও এটি কার্যকর হয়নি। পরে ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে রিট করেন। 


তিনি আরও বলেন, ওই রিট নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি রায় দেন হাইকোর্ট। রায়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে নির্দেশ দেওয়া হয়।


ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। তবে সেই আপিল খারিজ হলে পরবর্তীতে রিভিউ করলে চলতি বছরের ১৩ মার্চ তাও খারিজ হয়। 


তিনি বলেন, এরপর ৪৫ জন প্রধান শিক্ষককে গত ৭ জুলাই ১০তম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তবে নজির রয়েছে, সবাই মামলা না করলেও বাকিদেরকে রায় অনুযায়ী সমান সুযোগ-সুবিধা দেওয়া যাবে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাকি প্রায় ৬৫ হাজার প্রধান শিক্ষককে এই সুবিধা থেকে বঞ্চিত করেছে। যার কারণে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। আশা করি, এই নোটিশ পাওয়ার পর ৬৫ হাজার প্রধান শিক্ষককে ১০তম গ্রেড ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদা দিতে উদ্যোগ নেবে সরকার।

আরও খবর

69d50ea87a9d4-070426080320.webp
৪৭তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১

১৫৭ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে







68f587a962302-201025065153.webp
৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ

৩২৭ দিন ২ ঘন্টা ৫১ মিনিট আগে