জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রাজশাহীর বাঘায় জুলাই বিপ্লব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে দোয়া মাহফিল যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

 এ উপলক্ষে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন।

বুধবার (১৬ জুলাই২৫) সকাল ১০ টায় বাঘা উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

পবিত্র কোরআনে পাক থেকে  তেলাওয়াত ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। 

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ আল- মামুন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পঃপঃ কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান আশাদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রকল্প কর্মকর্তা মাহমুদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আফমপ হাসান, সিনিয়র সাংবাদিক আঃলতিফ মিয়া, উপজেলা ছাত্রসমাজের প্রতিনিধি হাফিজ উদ্দিন,আন্দোলনে অংশগ্রহণ কারী আহত সদস্য বাদশা আলী, আঃ মালেক, এনসিপি উপজেলা প্রতিনিধি মিনারুল ইসলামসহ, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আন্দোলনে আহতদের সুস্বাস্থ্য ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সভাটি শেষ হয়। দোয়া পরিচালনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদ ঈমাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাঘা উপজেলা প্রতিবন্ধী অধিদপ্তরের কর্মকর্তা মুনসুর রহমান।# 


Tag
আরও খবর