আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গোদাগাড়ীতে পরিবেশ দূষণের অভিযোগে দুই লাখ টাকা অর্থদণ্ড, এক ব্যক্তির কারাদণ্ড

রাজশাহীর গোদাগাড়ীতে মুরগির লিটার (বর্জ্য) ব্যবস্থাপনায় অব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি পোল্ট্রি ফার্মকে প্রায় দুই লাখ টাকা অর্থদণ্ড এবং এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকালে উপজেলা প্রশাসন, গোদাগাড়ী এবং পরিবেশ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী, রাজশাহী নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কবির হোসেন।


অভিযান চলাকালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১ এর বিধি ৭(৩) লঙ্ঘনের দায়ে দণ্ড বিধির ধারা ১৫ অনুযায়ী “মেসার্স নাইম ট্রান্সপোর্ট”-এর একজন ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি নাবা ফার্ম লি. (পোল্ট্রি), ঝিকড়াপাড়া, গোদাগাড়ী কে ১ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।


পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মুরগির লিটার ও পোল্ট্রির বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করে খোলা পরিবেশে ফেলে রাখার কারণে দুর্গন্ধ ছড়াচ্ছিল এবং পানি ও বায়ু দূষণ হচ্ছিল। স্থানীয় জনগণ এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ অবস্থায় অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে ও জনস্বাস্থ্য রক্ষায় অব্যবস্থাপনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশ দূষণ করে পার পাবে না।


অভিযানের পর স্থানীয় এলাকাবাসী দ্রুত দুর্গন্ধ দূর করার এবং পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। অভিযুক্ত প্রতিষ্ঠানকে পরবর্তী সময়ে কঠোর নজরদারির মধ্যে রাখার জন্য পরিবেশ অধিদপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানা গেছে।

Tag
আরও খবর