ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় দেশসেরা হলেন ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান

জন্ম মৃত্যু নিবন্ধন সেবায় দেশসেরা হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। 

আজ রবিবার (২০ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় দেশের প্রথম স্থান অর্জন করায় জেলার শ্রেষ্ঠ ইউএনও এবং শ্রেষ্ঠ পৌর প্রশাসক ক্যাটাগরিতে তাঁকে পুরষ্কার প্রদান করেন জামালপুর জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম। 

মো. তৌহিদুর রহমান ইউএনও পদের পাশাপাশি ইসলামপুর পৌরসভার প্রশাসকেরও দায়িত্ব পালন করে আসছেন। 

প্রশাসন সূত্রে জানা গেছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যা সরকারের বিভিন্ন কার্যক্রম এবং সেবাসমূহ প্রদানে সহায়তা করে। এই কারণে, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সরকার বিভিন্ন সময়ে এই ধরনের পুরস্কার ও সম্মাননা প্রদান করে থাকে। 

ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এ অর্জন ইসলামপুরের সকলের। এ অর্জনে যাঁরা পাশে থেকে সহায়তা করেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।

তিনি আরও বলেন, 'আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ডিসি স্যারকে। স্যারের দিকনির্দেশনায় এই সফলতা অর্জন সম্ভব হয়েছে। এ কাজে আমাকে সংশ্লিষ্টদের আন্তরিকতার কোনো কমতি ছিল না। পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রামপুলিশ, উদ্যোক্তাগণের পরিশ্রমের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

জামালপুর জেলা প্রশাসকের হাছিনা বেগম বলেন, জন্ম মৃত্যু নিবন্ধন সেবায় সারা দেশের ইউএনও এবং পৌশ্সকদের মধ্যে প্রথম হয়েছে ইসলামপুরের ইউএনও মো. তৌহিদুর রহমান। একই সঙ্গে তিনি ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন। তাঁর এই অর্জনে জামালপুরবাসী গর্বিত। আগামীতে আরও পরিচ্ছন্ন ও উন্নত সেবা জনগণের  দৌরগোড়ায় পৌঁছিয়ে দিতে আমরা অঙ্গীকারাবদ্ধ।'

১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে ইসলামপুর উপজেলা গঠিত। এ উপজেলায় অন্তত চার লাখ লোকের বসবাস। 

আরও খবর