সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা নাসিম - দাফন সম্পন্ন

মারা গেলেন পলাশের সাবেক ছাত্রনেতা নাসিম - দাফন সম্পন্ন 



পলাশ উপজেলা প্রতিনিধি  : মিনার হোসেন খান 



                               নরসিংদীর পলাশ উপজেলার সাবেক ছাত্রনেতা মো: মনোয়ারুল ইসলাম নাসিম (৫৮) মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। 


                                      নিহত মনোয়ারুল ইসলাম নাসিম ঘোড়াশালের উত্তর চরপাড়ার প্রয়াত ডাক্তার মো: নজরুল ইসলামের ছেলে।


                         স্বজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিডনিজনিত নানা জটিলতাতায় ভুগছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে শনিবার দিবাগত রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


             মনোয়ারুল ইসলাম নাসিমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ পলাশ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তারা শোক প্রকাশ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।


                               জানা যায়, মনোয়ারুল ইসলাম নাসিম ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। কালীগঞ্জ উপজেলার  জামালপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, পলাশ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, যুবলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। 


                             আওয়ামীলীগের শাসনামলে তিনি নিজ দলের নেতা কর্মীদের অন্যায় অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে সবসময় প্রতিবাদমুখর ছিলেন। এসব কারণে সবার প্রিয় হয়ে  উঠেছিলেন মনোয়ারুল ইসলাম নাসিম। ২০১৫ সাল থেকে রাজনীতির সাথে যুক্ত না থাকলেও তিনি নিজ দলের অন্যায় অত্যাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।


                              ২১ জুলাই রোজ সোমবার সকাল ১০ ঘটিকায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নামাজে জানাজায় দলমত নির্বিশেষে পলাশ, কালীগঞ্জ ও নরসিংদীর রাজনৈতিক নেতা কর্মী সহ এলাকার সর্বস্তরের হাজারো  জনগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর