গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ শ্যামনগর হাসপাতালে চল্লিশ দিনে ডেঙ্গু রোগী ভর্তি পঁচিশ জন ‎মোংলা-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর সিদ্ধান্ত: উপকূলীয় যাতায়াত ব্যবস্থার নতুন দিগন্ত শিক্ষা ব্যবস্থাকে দীপু মনি ধ্বংস করে দিয়েছে, তার ফাঁসি হওশা উচিত, বুলু আক্কেলপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *টেকনাফের শাপলাপুরে র‌্যাবের অভিযানে নিখোঁজের দুদিন পর দুই ভিকটিম উদ্ধার* বহুলী ইউনিয়নেকে স্মার্ট ও মডেল ইউনিয়ন গড়ার অঙ্গীকার এস এম রঞ্জুর, উচ্ছ্বসিত এলাকাবাসী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছুঁইছুঁই কেরানিহাটে বিরোধ মীমাংসার বৈঠকেই রক্তপাত, ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণ হামিমের দোহারে ২৬০ পিছ চায়না দুয়ারি জাল জব্দ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণের চেইন ছিনতাই এর ঘটনায় ২জন গ্ৰেপ্তার সোহরাওয়ার্দী উদ্যানে আঞ্জুমানে হেফাজত ইসলামের কেন্দ্রীয় ইসলাহী আজিমুশ্বান ইজতেমা সফল করতে শ্রীমঙ্গলে মতবিনিময়

বার্ন ইনস্টিটিউটে ১১ জনের মৃত্যু, ক্রিটিকাল ৮’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2025 06:25:49 pm

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বমোট ১১ জনের মৃত্যু হয়েছে।


বুধবার (২৩ জুলাই) ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধদের সর্বশেষ তথ্য জানাতে আয়োজিত ব্রিফিংয়ে পরিচালক ডা. নাসির উদ্দিন এ তথ্য জানান।


তিনি বলেন, এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ক্রিটিকাল ৮ জন, সিবিয়ার ১৩ জন ও ইন্টারমিডিয়েট ২৩ জনসহ মোট ৪৪ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময় পর্যাপ্ত ওষুধ ও রক্তের ব্যবস্থা হয়েছে বলেও জানান তিনি।

 

দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, বিশেষজ্ঞদের আমাদের চিকিৎসা প্রটোকল জানানো হয়েছে। এছাড়া আমাদের বিশেষজ্ঞ প্যানেলের সঙ্গেও তারা আলোচনা করেছেন। তারা কিছু ডিসিশান শেয়ার করেছেন। চিকিৎসায় আমরা তাদের দেয়া সিদ্ধান্তও একীভূত করছি। 


বিভিন্ন দেশ থেকে সহায়তার কথা বলা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া, আমেরিকা, চায়নাসহ বিভিন্ন দেশে থাকা আমাদের দেশের বিশেষজ্ঞরা চিকিৎসার ক্ষেত্রে বিভিন্নভাবে সহায়তা করতে চান। এ মুহূর্তে আমরা যে প্রটোকল নিয়ে আগাচ্ছি, আমরা মনে করি এ প্রটোকল নিয়েই সামনে আগাবো। তবে চিকিৎসার বিষয়ে যেকোনো ভালো পরামর্শ গ্রহণ করা হবে।

 

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

আরও খবর