জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বাস্থ্য উপদেষ্টা কোনো বিষয়ে দক্ষ নন: হাসনাত আবদুল্লাহ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-07-2025 06:29:14 pm

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।


তিনি বলেন, আমি অনেক আগেই বলেছি—এই স্বাস্থ্য উপদেষ্টার কোনো দরকার নেই। তিনি কিছুই করছেন না। তার নেওয়া বেতন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা, এটা হারাম আয়।


আজ বুধবার (২৩ জুলাই) চাঁদপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সরকারের দেওয়া গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, অথচ নিজের চিকিৎসার জন্য তিনি যান সিঙ্গাপুরে। আমরা বিষয়টি তুললে তিনি রেগে যান, এমনকি আমাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন।


স্বাস্থ্য উপদেষ্টার প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এই পদে থেকে জনগণের অর্থ নেওয়া অনুচিত। তার উচিত হবে সেই অর্থ ফিরিয়ে দিয়ে অবিলম্বে পদত্যাগ করা।

আরও খবর