‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে গণতান্ত্রিক ভোটে সিএইচসিপি এসোসিয়েশনের নির্বাচন-২০২৫ অনুষ্ঠিত.

কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডারদের সংগঠন বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চৌদ্দগ্রাম উপজেলা শাখার নির্বাচন-২০২৫ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বুধবার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে ৩৯ জন সিএইচসিপি তিনটি পদে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিব এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনে গুণবতী ইউনিয়নের বিষ্ণপুর কমিউনিটি ক্লিনিকের আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ২২ ভোট পেয়ে সভাপতি, শুভপুর ইউনিয়নের যশপুর কমিউনিটি ক্লিনিকের রবিউল হক ২৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও চিওড়া ইউনিয়নের সারপটি কমিউনিটি ক্লিনিকের শাহরিয়া মেহজাবিন ২৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। জানা গেছে, স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে জনগোষ্ঠীর সচেতনতা বাড়ানো, শিশুদের ও গর্ভবতী মা’দের রোগ প্রতিষেধক টিকা দিয়ে মারাত্বক রোগের হাত থেকে বাঁচানো, সাধারন রোগ এবং ক্ষতের লক্ষণ ভিত্তিক চিকিৎসাসহ বিভিন্ন সেবা দিতে সিএইচসিপি প্রতিনিয়ত সপ্তাহে ছয় দিন সকাল ৯.০০ থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত কমিউনিটি ক্লিনিকে বসে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছে। কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) তাদের সংগঠিত করা ও অধিকার আদায়ে গঠিত বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চৌদ্দগ্রাম শাখার নির্বাচন-২০২৫ উপলক্ষে গত কয়েকদিন প্রচার-প্রচারণা চালায়। বুধবার নির্বাচনে তিনটি পদে ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরীর নেতৃত্বে কমিশন সচিব এমওডিসি ডাঃ সাঈদ আল মনসুর, কমিশনার স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, সিএইচসিপি আব্দুল কাদের ও আয়েশা আক্তার দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ নির্বাচনে সভাপতি পদে আমিনুল ইসলাম বাবলু মিয়াজী ২২ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি শাহিদা আক্তার মজুমদার পান ১৭ ভোট। সাধারন সম্পাদক পদে রবিউল হক ২৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি আবুল কালাম ভুঁইয়া পান ১১ ভোট। এছাড়া কোষাধ্যক্ষ পদে শাহরিয়া মেহজাবিন ২৩ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম পান ১৬ ভোট। নির্বাচনে বিজয়ী সিএইচসিপি নেতৃবৃন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরীকে তাৎক্ষণিক ফুলেল শুভেচ্ছা জানান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক হেলথ কেয়ার প্রোভাইডাররা তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। আশা করি-নতুন নেতৃত্ব সহকর্মীদের বিভিন্ন সমস্যায় সহযোগীতা করবে’।
আরও খবর