তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

দিনাজপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন

কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলনের অংশ হিসেবে দিনাজপুরে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পত্র বাতিলের দাবিতে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটির আয়োজনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (২৪ জুলাই-২০২৫) সকাল ১১ টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সম্মুখ সড়কে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা ও সদর উপজেলা শাখার শিক্ষক ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত মানববন্ধন কর্মসূচী শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত প্রায় ৪৫ হাজার কিন্ডার গার্ডেন রয়েছে। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বিজিবি, জেলা প্রশাসন পরিচালিত, চেম্বার অব কমার্স ও লায়ন্স ক্লাব পরিচালিত অসংখ্য বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিক শিক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে পরিচালিত কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা ক্ষেত্রে এক যুগান্তকারী ও সমপোযোগী ভূমিকা পালন করে চলছে। কিন্তু হঠাৎ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত ১৫ জুলাই-২০২৫ তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক (স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫) প্রকাশিত পত্রের মাধ্যমে কিন্ডার গার্ডেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হওয়ার এক প্রজ্ঞাপন জারি করে যা পত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। বৃত্তি শুধু একটি একটি আর্থিক অনুদানই নয়, এটি একটি শিশু আত্মবিশ^াস, মেধা স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে, তার বন্ধুরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করছে কিন্তু সে অংশগ্রহন করতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে তখন তার মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব তৈরি হবে। এছাড়া জেলা সহ সভাপতি হুমায়ুন কবির সরকার বলেন, কিন্ডার গার্ডেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম শ্রেণির শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করবে পারবে না। আমরা এই পত্রটিকে প্রত্যক্ষান করে প্রত্যাহারে দাবী জানাই। অতএব ১৭ জুলাই-২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক অবহিতকরণ পত্রটি বাতিল করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতে পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ অংশগ্রহন করতে পারে, তার ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি। এছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ কিন্ডার গার্ডেন সোসাইটি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক বেলাল হোসেন, সদর উপজেলা শাখার সভাপতি আবু ছাত্তার, সাধারণ সম্পাদক মাহফুল আহমেদ প্রমুখ।

Tag
আরও খবর