‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত জাতীয় শিক্ষা সপ্তাহে রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের শ্রেষ্ঠত্ব বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি"

বর্ষায় পানির নিচে যোগাযোগ পথ, চরম দুর্ভোগে ঘাঘা গ্রামের মানুষ

নদীর পাশে বেহাল করদোমাক্ত চলাচলের অনুপযোগী শত শত মানুষের যোগাযোগের পথ


লোহাগড়া (নড়াইল):

লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঘাঘা গ্রামে বর্ষা মৌসুমে চরম যোগাযোগ সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘাঘার মধ্যে পাড়া থেকে নতুন পাড়া পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ওয়াপদার রাস্তা না থাকায় প্রতি বছর বর্ষা এলেই দুর্ভোগ চরমে পৌঁছে।


মধুমতি নদীর জোয়ারের পানি বেড়ে গেলে নদীর তীরবর্তী এই এলাকার সংযোগ সড়কটি সম্পূর্ণ পানির নিচে তলিয়ে যায়। ফলে ঘাঘা গ্রামের দুই পাড়ের মানুষের যাতায়াতে দেখা দেয় তীব্র সমস্যা।


রাস্তাটি মূলত নদীর পাড় ঘেঁষে এবং বিল সংলগ্ন হওয়ায় এর গুরুত্ব অনেক। মধুমতি নদীতে জোয়ারে পানি বেড়ে গেলে বা অতিবৃষ্টির সময় নদীর পানি যখন বিলের ফসলি জমিতে ঢুকে পড়ার আশঙ্কা তৈরি হয়, এজন্য  এলাকাবাসীর উদ্যোগে মাটি দিয়ে একটি সরু বাঁধ দেওয়া হয়। এই মাটির বাঁধই পুরো বর্ষা মৌসুমে একমাত্র বিকল্প সংযোগ সড়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলেও এখনো এই রাস্তাটির উন্নয়ন হয়নি। ফলে বর্ষায় শিশু, বৃদ্ধ, শিক্ষার্থীসহ সব শ্রেণিপেশার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।


এলাকাবাসীর দাবি, দ্রুত এই রাস্তা নির্মাণ ও উন্নয়নের ব্যবস্থা নেওয়া হোক, যেন বর্ষা মৌসুমে আর যোগাযোগ বিচ্ছিন্ন না হয়।


আরও খবর