সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি স্পিকার মেজর হাফিজ আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎

আমরা নতুন সংবিধানের জন্য রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-07-2025 11:24:25 pm

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি। যে সংবিধানে আপনার-আমার অধিকারের কথা থাকবে। সিলেটের মানুষের মর্যাদার কথা থাকবে।


শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে শহীদ মিনারে এনসিপির আয়োজিত পদযাত্রা শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায়ের লক্ষে। ইনশাআল্লাহ আমরা শহীদ মিনার থেকে তা আদায় করে ছাড়বো।


তিনি বলেন, সিলেট থেকে ইসলামের সম্প্রীতি এবং ইনসাফের বাণী সারা দেশে প্রচার হয়েছিল। আমরা আছি বহুজাতি ও বহু সংস্কৃতির অঞ্চলে। এখানে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক ও বাহক। ইতিহাস এবং সংস্কৃতির আলোকে আমাদের সিলেটকে দেখতে হবে।


সিলেট প্রসঙ্গে এনসিপি আহবায়ক আরও বলেন, যুগযুগ ধরে সিলেট বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে আছে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের জুলাই অভ্যুত্থানে সিলেট লড়াই করেছে বুক চিতিয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে।


নাহিদ ইসলাম বলেন, আমরা জানি লন্ডনে বাংলাদেশের অধিকাংশই হচ্ছে সিলেটি। সিলেটিরা লন্ডনকে জয় করেছে। বাংলাদেশকে জয় করেছে। আজকে লন্ডনের মসজিদে, স্কুলে, রেস্টুরেন্টে ও রাস্তায় আমার প্রবাসীর ভাইদের ঘামে বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরে। আমরা সেসব প্রবাসী ভাইদের ভোটাধিকারের কথা বলছি।


উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেল ৫টা ২৫ মিনিটে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ জায়গা চৌহাট্টা থেকে শুরু হয় পদযাত্রাটি।

আরও খবর