ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

মোংলা বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত, উপকূলজুড়ে সতর্কতার নির্দেশ

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ 


মোংলা বন্দরে ৩ নম্বর স্থানীয় নৌ বিপদ সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে করে মোংলা ও আশপাশের উপকূলীয় অঞ্চলজুড়ে বাড়ছে উদ্বেগ ও সতর্কতা। বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে এবং ছোট নৌযানসমূহকে উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে।

আবহাওয়াবিদদের তথ্যমতে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর ফলে আজ সকাল থেকেই মোংলা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, মাঝারি ধরনের দমকা হাওয়া বইছে এবং কখনো হালকা আবার কখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান জানান, ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের মধ্যেও বন্দরের কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে। তবে আবহাওয়ার অবনতি হলে জরুরি ভিত্তিতে কার্যক্রম স্থগিতের প্রস্তুতি রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে মোংলা বন্দরে ১১টি বিদেশি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, চাল, ক্লিংকার ও পাথর রয়েছে। পশুর নদী ও বন্দর চ্যানেলে অবস্থানরত সকল জাহাজকে নিরাপদ দূরত্বে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, যাতে যেকোনো মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা যায়।

এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলীয় মানুষের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আবহাওয়ার পরিস্থিতির অবনতি হলে দ্রুততম সময়ে আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হবে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ও প্রচার চালানো হবে।

স্থানীয় জেলেদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।


আরও খবর