জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন এমবিবিএস পাস করে চিকিৎসক, বাবার স্বপ্ন পূরণ করলেন সেতু ‎সুন্দরবন ধ্বংসের দায় ও বার্কলেস ব্যাংক: যুক্তরাজ্যের আদালতে ঐতিহাসিক অভিযোগ ও আইনি লড়াই সাতক্ষীরায় অস্ত্রসহ আরিফুল গ্রেপ্তার কোহিনুর হত্যায় সন্দেহভাজন মালিক গ্রেপ্তার সোলার সিস্টেমের আওতায় আসবে জাতীয় সংসদ ভবন: প্রধানমন্ত্রী চন্দনাইশে জমি দখলচেষ্টা ও এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচারের পাল্টা সংবাদ সম্মেলন লোহাগাড়া উপজেলার গৌড়স্থান মাদ্রাসায় অভিভাবক সমাবেশ শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুন আহমদের ছেলে মাহদির যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা *উখিয়ায় র‌্যাবের অভিযানে ২০ হাজার ইয়াবা ও একটি ইজিবাইকসহ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার* বড়াইগ্রামে বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত প্রেসক্লাব যশোর নির্বাচন: দায়িত্ব নিল সাবু-আনিছ কমিটি, কার্যক্রম শুরু তৃতীয়তলায় চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে

নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 26-07-2025 05:52:23 pm

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। জানিয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।


এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছর জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের পর লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে নির্বাচনের পূর্বেই এসব অস্ত্র উদ্ধার করা হবে। এজন্য সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।


জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে নিরপরাধ ব্যক্তিরা যাতে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।


‘এআই’ প্রযুক্তির বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহবান জানিয়ে মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোনো ধরনের অপপ্রচার বা গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক ও তথ্যমূলক সংবাদ প্রচারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।


এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

 

এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ সদর দফতর পরিদর্শন করেন। পরে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে আইনশৃঙ্খলা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

আরও খবর