ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

দেশচিত্র


টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন১নং কুড়ালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  বানিয়াবাড়ী আমতলী বাজার এর  বিন্নত আলীর মোড় থেকে বানিয়াবাড়ী পুকুরপাড় ঈদগাহ  এর ১.৫ কিলোমিটার  রাস্তার বেহাল দশা। এ রাস্তাটি দ্রুত পাকাকরণসহ  সংস্কারের দাবিতে  এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী  মজিবুর রহমান , নির্মাণ শ্রমিক প্রকৌশল ইউনিয়নের নেতা আব্দুল হামিদ, কৃষক  আব্দুল মজিদ  ,  ছোরহাব উদ্দিন, মোঃ জুলহাস উদ্দিন, ব্যবসায়ী আবু হানিফ ,  মোহতামিন  মোঃ রুহুল আমিন,ব্যবসায়ী রফিকুল ইসলাম,  ভুক্তভোগী এলাকাবাসী এবং  বিভিন্ন শিক্ষা  প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিক্ষক বৃন্দ।
উক্ত মানববন্ধনে  এলাকাবাসী দাবি করেন, এই রাস্তাটি প্রধান কৃষি পণ্য  আনারস , কলা, কচু, আদা, হলুদ, পেঁপে  বাজারজাত করনের একমাত্র  মাধ্যম । রাস্তাটির বেহাল দশার কারণে তাদের কৃষি পণ্য  বাজারজাত করণে নানাভাবে সমস্যা হচ্ছে। এতে তাদের উৎপাদিত ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। রাস্তাটি বেহাল দশার  কারণে  ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা। বিশেষ করে  জরুরী সেবা থেকে বঞ্চিত তারা। বর্ষাকালে রাস্তাটি কর্দমাক্ত ও খানা-খন্দেের সৃষ্টি হয় এতে ফায়ার সার্ভিস, এ্যাম্বুলেন্স তাদের এলাকায় প্রবেশ করার মত অন্য কোন কোনো অবস্থা থাকেনা। শুষ্ক মৌসুমে ধুলা বালির চাদরে ঢেকে পড়ে আশপাশ।
রাস্তাটি দিয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের  ছোট ছোট শিশু বাচ্চাদের চলাচলের নানাবিধ সমস্যা হচ্ছে। মাঝেমধ্যে পড়ে গিয়ে নানা ধরনের দুর্ঘটনা ঘটে  এবং শিশু বাচ্চাদের বই ও জামা কাপড়   নষ্ট হয়। মানববন্ধনে এলাকাবাসী আরো জানান, এ রাস্তাটি দ্রুত পাকাকরণ ও  সংস্কার করলে জনদুর্ভোগ অনেকটাই  লাগুব হবে।
মানববন্ধন শেষে  ক্ষুব্ধ এলাকাবাসী কর্দমাক্ত রাস্তাটিতে ধানের চারা রোপণ করেন এবং  দ্রুত এ রাস্তাটি সংস্কারের  আশাবাদ ব্যক্ত করেন।

Tag
আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে