জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গোয়ালন্দে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়-অভিভাবক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চৌধুরী আব্দুল হামিদ একাডেমীতে আজ( ২৯ জুলাই) সোমবার, এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়টির সভাপতি জনাব মোঃ নাহিদুর রহমান। এসময় উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদুর রহমান বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল শিক্ষক-ছাত্র-ছাত্রী দিয়েই নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব। শিক্ষার মান উন্নয়নে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের উচিত নিয়মিত স্কুলে যোগাযোগ রাখা, সন্তানের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে অবগত থাকা এবং স্কুলের শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।” বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত দাস। তিনি বলেন, “বর্তমান যুগে শুধু পুঁথিগত বিদ্যার চর্চা নয়, নৈতিক শিক্ষা, আচরণগত উন্নয়ন ও প্রযুক্তি জ্ঞানও শিক্ষার্থীদের শেখাতে হবে। শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা শিক্ষার্থীর সামগ্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।” অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের সম্মানিত ইমাম মুফতি আজম আহমেদ এবং শিক্ষানুরাগী তাওহীদ চৌধুরী। তাঁরা শিক্ষার সাথে নৈতিকতার সম্পর্ক ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার গুরুত্ব নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে অভিভাবকদের আরও কার্যকর অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চৌধুরী আব্দুল হামিদ একাডেমির সহকারী শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ গ্রহণ করা হয়। অনুষ্ঠান শেষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনে পক্ষ থেকে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়।
আরও খবর