উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গোলাবারুদসহ ৫ রোহিঙ্গা আটক শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস যশোরে চালডাল কর্মীদের সংকট নিরসন: বকেয়া পরিশোধ ও অভয় দিচ্ছে কর্তৃপক্ষ আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু দিনাজপুরে ঐতিহাসিক বড় ময়দানে কাঁটাতার অপসারণের দাবিতে প্রতিবাদ ও মনোবন্ধন তুচ্ছ ঘটনায় রায়পুরে যুবদল নেতা নিহত কুমিল্লায় প্রগতি লাইফ ইন্সুইরেন্স পিএলসির উন্নয়ন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত লালপুরে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় অস্ত্রের মহড়া, আতঙ্ক যশোরে হোটেলের কক্ষ ভেঙে মিটফোর্ডের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার: রহস্য বাড়াচ্ছে মোবাইলের ‘ফ্লাইট মোড লালপুরে অনুমতি ছাড়ায় মাটি খননের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে, জরিমানা স্বর্ণলতার রহস্যময় জীবন শান্তিগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবচরে বাবার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা বাঘারপাড়ার খাজুরা বাজারে ইউএনও’র ঝটিকা অভিযান: গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড নেপালে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু: এএফপি আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতার লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের সিনেট ‎সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ফিরলো ১৪ জেলে: অপ্রতিরোধ্য দস্যুবাহিনীর নতুন হুমকি অসুস্থ বাবাকে দেখতে যাওয়ার পথে প্রাণ হারালেন ফায়ার ফাইটার

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার



নাটোরের সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিলেন নাটোরের সিংড়া সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে সিংড়া সাব রেজিস্ট্রার কৌশলে এবং নিজ দক্ষতায় এই কাজটি করেন। 


অফিস সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম সাব রেজিস্ট্রারের এজলাসে একটি বিক্রয় কবলা দলিল দাখিল করেন। দলিলে সম্পত্তির বিক্রয় মূল্য দেখানো হয় ২ লক্ষ ৬১ হাজার টাকা। কিন্তু, গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার অনুসন্ধান করে দেখেন, আরিফুল ইসলাম বিগত ফেব্রুয়ারী মাসে একই জমি ২১ লক্ষ টাকায় এনামুল হক নামে ব্যক্তির কাছে বায়না নামা রেজিস্ট্রি করেন। 


তিনি সেই বায়না দলিলের তথ্য গোপন করে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যে কম মূল্য দেখিয়ে রেজিস্ট্রি করার অপচেষ্টা চালান। 


শনিবার (২ আগষ্ট) দুপুরে এ বিষয়ে জানতে চাইলে সিংড়া উপজেলার সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, এই অপতৎপরতা রুখে দেয়া সম্ভব হয়েছে। দলিলটি সঠিক মূল্যে এবং যথাযথভাবে সরকারি রাজস্ব ও ফিসাদি পরিশোধপূর্বক রেজিস্ট্রি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


এ ধরনের অপতৎপরতা রোধে তিনি কার্যালয়ের কর্মচারী, দলিল লেখক সহ জনসাধারণকে সচেতন থাকতে এবং তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। 


উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদপ্তর দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান।

Tag
আরও খবর