চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে

আদমদীঘিতে দুই মাদক কারবারিকে জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই মাদক কারবারিকে জেল- জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে মো: হুরাইরা (২১) ও সান্তাহার পাথরকুটা গ্রামের বশির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৯)।  


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, গত সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক মো: হুরাইরাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ৫০টাকা অর্থদন্ড এবং ১০০ গ্রাম গাঁজাসহ আটক মিলন হোসেনকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। ওইদিনই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।


আরও খবর