জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ‌৩৬ শে জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সমাবেশ ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার সকালে ‌ ফরিদপুর পুরাতন বাস স্ট্যান্ডের মডেল মসজিদের সামনে সমাবেশ এবং পরবর্তীতে গণমিছিল অনুষ্ঠিত হয়। জামায়তের জেলা আমির মাওলানা ‌ বদরুদ্দীন এর সভাপতিত্বে ‌ এ সময় উপস্থিত ছিলেন ‌ কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ‌ মাওলানা দেলোয়ার হোসেন, ফরিদপুর অঞ্চল টিম প্রধান শামসুল ইসলাম আলবরাটি, কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য এবং ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব, ফরিদপুর জেলার নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, নায়েবে আমির আবু হারিস মোল্লা, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব, ফরিদপুর সদর উপজেলা পরিষদের আমির মোহাম্মদ জসিম উদ্দিন , শ্রমিক  কল্যাণ ফেডারেশনের সভাপতি সভাপতি এম এ আবুল বাশার, ফরিদপুর পৌরসভা শাখার আমীর এহসানুল মাহবুব রুবেল, ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি আকমাল হোসেন ‌, সদর উপজেলার নায়েবে আমির ফরিদুল হুদা ‌, ফরিদপুর পৌরসভার সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা শাখা সভাপতি ‌ হাফেজ ওবায়দুল্লাহ, ফরিদপুর পৌরসভার সাংগঠনিক সম্পাদক এডভোকেট ‌‌ রেজাউল হোসেন  শামীম , সভায় বক্তারা ‌ বিগত শেখ হাসিনা সরকারের ‌ ১৬ বছরের ‌ বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বলেন ‌ স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা টিকিয়ে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ‌ দমন, পীরন ,নির্যাতন করেছে ‌ একের পর এক মিথ্যা মামলা দিয়ে ‌ বিরোধী দলের নেতৃবৃন্দকে হয়রানি করেছে। মানুষের জীবনকে অস্থিতিশীল গড়ে তুলেছিল। গত বছরের ‌ ৫ ই আগস্ট ‌ ছাত্র জনতার অভুত্থানের মাধ্যমে ‌ তার পতন হয়েছিল এবং ‌‌ দেশ থেকে ‌ পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। বক্তারা বলেন ‌ স্বৈরাচার শেখ হাসিনা চলে গেছে ‌ কিন্তু তাদের দোসরেরা এখনো দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে যে উদ্দেশ্য নিয়ে ৩৬ জুলাই ‌ সৃষ্টি হয়েছিল ‌ তা ছিল ‌ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য ‌। দেশকে মুক্তি দেওয়ার জন্য এবং চাঁদাবাজন সন্ত্রাসী কার্যকলাপ থেকে দেশকে রক্ষা করার জন্য।


বক্তারা বলেন ‌ যারা ‌‌ ফ্যাসিস্ট ‌ কে ‌ যারা প্রতিষ্ঠা দেবার জন্য চেষ্টা করছেন ‌ যারা ষড়যন্ত্রে লিপ্ত  রয়েছেন। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ‌ আমাদেরকে তাদের বিরুদ্ধে নতুন করে লড়াই করতে হবে। আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এমন লড়াই করবে যাতে ‌ কোন বিদেশি হায়েনা ‌ তাদের পক্ষে কথা বলতে না পারেন। দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে। আর তাই এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। জামায়তে ইসলামী বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

আরও খবর