আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩ বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে পবিপ্রবিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে মারামারি, ক্যাম্পাসে উত্তেজনা আশাশুনিতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ডোমারে যুব রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

বিতারায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের আওতাধীন বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।


তিনি বলেন, “সরকারের লক্ষ্য শুধু শিক্ষার হার বাড়ানো নয়, মানসম্মত ও আনন্দদায়ী শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। একটি শিশুর ক্লাসে মনোযোগ ধরে রাখার জন্য শীতল, পরিচ্ছন্ন ও অনুকূল পরিবেশ অত্যন্ত জরুরি। সিলিং ফ্যান যেমন গরমের কষ্ট লাঘব করবে, তেমনি শিক্ষার্থীদের মনোযোগও বাড়াবে।” তিনি আরও বলেন, “একজন শিক্ষক, একজন জনপ্রতিনিধি ও একজন সরকারি কর্মকর্তা একসঙ্গে কাজ করলে শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর পরিবর্তন আনা সম্ভব। এজন্য আমাদের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল আলীম লিটন এবং বিতারা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রাকিবুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমিন, ইসমাইল হোসেন, হুমায়ুন কবির সুজন, শিল্পী আক্তার, বাবুল প্রধান, আব্দুর জব্বার, আকলিমা আক্তার, হারুনুর রশিদ ও শরীফ সরকার। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে সমসাময়িক উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এ ধরনের কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত প্রকাশ করেন উপস্থিত শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর