চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগ পৌরসভার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত




বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ) নোয়াখালী সেনবাগ  পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সেনবাগ পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় পৌর কার্যালয় হতে র‌্যালি বের হয়ে মেয়র আবু নাছের ভিপি  দুলাল এর নেতৃত্বে  পৌর কাউন্সিলরগণ, পৌরবাসীগণ সহ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

র‌্যালি শেষে সেনবাগ উপজেলা অডিটোরিয়ামে মত বিনিময় সভায় মেয়র আবু নাছের ভিপি দুলাল এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন এন এইচ সুমন।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ ( সেনবাগ, সোনাইমুড়ী আংশিক)  আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মোঃ সাইফুল ইসলাম বাবু, ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হোসেন কানন, ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান,৮নং বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম উদ্দিন কাজল, ৯নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল । উপস্থিত অতিথিগণ কেক কাঁটার মধ্য দিয়ে সেনবাগ পৌরসভার চতুর্থ পরিষদের প্রথম বর্ষপূর্তি উদযাপন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান, সেনবাগ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মোঃ আমিরুজ্জামান, সেনবাগ উপজেলার কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবদুস সাত্তার বিএসসি, সেনবাগ মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সেনবাগ সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সাবেক ১ম ভিপি মমিন উল্যাহ মানিক,সাবেক ভিপি মোহন,নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আশরাফুল আলম রানা, মেঘনা ব্যাংকের ম্যানেজার বাহার উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী,পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীগণ,পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
আরও খবর