বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

জয়পুরহাটে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত




মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান"-এর প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেল ৫টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, শহর আমীর মাওলানা আনোয়ার হোসেন, সদর আমীর মাওলানা ইমরান হোসেন, জেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক হোসেন এবং সেক্রেটারি আশরাফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, "স্বৈরাচারী শেখ হাসিনার করালগ্রাসে দেশ আজ ধ্বংসপ্রায়। জনগণের বাক-স্বাধীনতা, ভোটাধিকার এবং মানবাধিকার সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। দেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো ইসলামী নেতৃত্ব প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামী হলো সে পথের নেতৃত্বদাতা সংগঠন, যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।"

জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন,
"জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ছিল ছাত্র জনতার প্রাণের দাবি আদায়ের সংগ্রাম। শহীদের রক্তে রঞ্জিত সেই আন্দোলনের মুখে স্বৈরাচারী সরকার টিকতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছিল। আমরা সে বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে আগামী দিনে দেশ গঠনে অগ্রসর হবো ইনশাআল্লাহ।"

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন,
এই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে এক মাইলফলক। তরুণদের সাহস, ছাত্রদের ত্যাগ ও জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কারণে সরকার বাধ্য হয়েছিল পালিয়ে যেতে। এই চেতনায় উজ্জীবিত হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রতি সচেতন হতে হবে।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উদ্ভাবন সাংস্কৃতিক সংসদ এর শিল্পীরা তাদের পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানটি দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

Tag
আরও খবর