জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫টি ড্রেজার মেশিন বিকল

গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫টি ড্রেজার মেশিন বিকল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মরা পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।


আজ শুক্রবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৫টি অবৈধ ড্রেজার মেশিন বিকল ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উপজেলা প্রশাসন জানায়, দৌলতদিয়া ৮ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়ায় ১টি, একই ওয়ার্ডের গফুর দোকান সংলগ্ন এলাকায় ২টি, দৌলতদিয়া ৬ নম্বর ওয়ার্ডের সৈদালীপাড়ায় ১টি, এবং ৪ নম্বর ওয়ার্ডের সোনাউল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ১টি ড্রেজার মেশিনের কার্যক্রম বন্ধ করা হয়। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন,"নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। মরা পদ্মার তীরবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করা হয়। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী যারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"


তিনি আরও বলেন, "অবৈধ ড্রেজার মেশিন দিয়ে নদী খননের ফলে নদীভাঙন, জমির ক্ষতি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা থাকে। এ বিষয়ে আমরা কোনো ছাড় দেব না।" স্থানীয়দের প্রশংসা অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে।


স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।
আরও খবর