মিরসরাইয়ে শহীদ রওশন-জামান নূরানী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিবচরের প্রবাসীর ইসলামপুরে জ্বালানি ব্যবস্থাপনা আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার চৌধুরী চাঁদ মোহাম্মদ মহিলা কলেজ নবীন বরণ অনুষ্ঠানে 'এমপি' মোস্তাফিজুর রহমান জনতা আদর্শ বিদ্যাপীঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী দোয়া মাহফিল ববি ক্রিকেট ক্লাবের সভাপতি সিফাত, সাধারণ সম্পাদক ইনজামামুল আশাশুনিতে কেন্দ্র সচিব ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে সভা চিলমারীতে "বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কমিটি গঠিত" হয়েছে। নড়িয়ায় ২ টাকায় নদী পারাপার : ইজারামুক্ত খেয়াঘাট চালু, জনমনে স্বস্তি শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফুর রহমানকে বিএনপির আহবায়ক কমিটিসহ দলীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি, স্থায়ী সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা যশোরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে ডা. রাফসানের মামলা: বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্রীপুরে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ, ভিডিও করায় সাংবাদিককে মারধর করলো পুলিশ সদস্য রায়পুর জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ বৃষ্টির জলে ভিজছে শরীর, তেলের জন্য অপেক্ষা ঝিনাইগাতীতে কারিতাসের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও এসএসসি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের ৫ বিষয়ে অকৃতকার্য হয়ে উত্তরপত্রের সঠিক মূল্যায়ন চেয়ে ববি শিক্ষার্থীর অনশন ঝিনাইগাতীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য, মন্ত্রণালয়ের চিঠি

প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে : বাসস চেয়ারম্যান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-08-2025 02:17:39 pm

খুলনার পাইকগাছার প্রাকৃতিক অতি ঝুঁকিপূর্ণ এলাকা কপিলমুনির তালতলা ও গোয়ালবাথান এলাকায় বজ্রপাত ও পরিবেশ-প্রতিবেশের ভারসাম্য রক্ষায় বিএনপি'র উদ্যোগে প্রায় তিন হাজার তালগাছের বীজ রোপণ করা হয়েছে। গতকাল এই বৃক্ষরোপণ কর্মযজ্ঞের উদ্বোধন করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চেয়ারম‍্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৫ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে এই তালের বীজ রোপণ করা হয়। এতে সহযোগিতা করেছেন স্থানীয় বিএনপি নেতা শেখ জাকির হোসেন ও শহিদুল ইসলাম হাওলাদার ।


এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ,বণিক সমিতির আহবায়ক শেখ আনারুল ইসলাম, যুবদলের উপজেলা আহ্বায়ক তহিদুজ্জামান মুকুল,বিএনপি নেতা আবুল হোসেন,তুষার কান্তি মন্ডল,মানবাধিকার সংগঠক ও সাংবাদিক এসএম পারভেজ, অলিউল ইসলাম, কপিলমুনি প্রেসক্লাবের আহবায়ক এইচএম শফিউল ইসলাম,মেম্বার রফিকুল ইসলাম,সাংবাদিক খায়রুল ইসলাম প্রমুখসহ স্থানীয় জনগণ ।


আনোয়ার আলদীন তালের বীজ রোপন কর্মসূচি উদ্বোধনের পর বলেন,জনগণের সবচেয়ে প্রিয়তম নেতা,দেশের নির্ভরযোগ্য কান্ডারী তারেক রহমান পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য পাঁচ বছরে ৫০ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করেছেন । তার লক্ষ্য বাস্তবায়নে সারাদেশের সাথে সবচাইতে পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকি প্রবণ এই অঞ্চলে প্রকৃতি বান্ধব তাল বীজ রোপণ করা হচ্ছে ।


প্রকৃতি ও আগামী প্রজন্মের জন্য স্বেচ্ছায় এসব বীজ রোপণ ব‍্যাপকহারে বৃদ্ধি করার কোন বিকল্প নেই ।প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে।


তিনি বলেন, উপকূলীয় সুন্দরবন সংলগ্ন পাইকগাছা-কয়রার প্রতিকূল প্রকৃতি ক্রমশ হন্তারক হয়ে উঠছে । জলবায়ু পরিবর্তন জনিত বিরূপ প্রভাবে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস,পানির উপরিভাগের উচ্চতা বৃদ্ধি, ভেড়িবাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকে ব্যাপক ক্ষতি, জলাবদ্ধতা, খরা, অতিবৃষ্টির কারণে মাছের ঘের, ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।বৃক্ষ শূন্য এই অঞ্চলে বজ্রপাত রীতিমতো ভয়ঙ্কর রূপ পরিগ্রহ করেছে ।বজ্রপাতের মৌসুম শুরু হলে ঘের,মাছ ধরা,কৃষিসহ উন্মুক্ত স্থানে কাজ করা এনেকটা ভীতিকর হয়ে ওঠে ।


বজ্রপাতে প্রাণহানি বেড়ে চলেছে আশংকাজনক হারে । তিনি বলেন,তালগাছ প্রানী জগতের পরম বন্ধু ।প্রাকৃতিক দুর্যোগসহ বজ্রপাত থেকে রক্ষার বড় শিখন্ডি তালগাছ।ভূমিক্ষয়, ভূমিধস রোধ,ভূগর্ভস্থ পানির মজুত ও মাটির উর্বরতা বৃদ্ধি করে পরিবেশের ভারসাম্য রক্ষায় অন‍্যতম ভূমিকা পালন করে তালগাছ। 


আনোয়ার আলদীন উপকূলবর্তী এলাকায় পরিবেশ-প্রতিবেশ রক্ষায় তালগাছকে প্ররক্ষক হিসেবে উল্লেখ করে বলেন,তালগাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ, তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তাল গাছের উপকারিতা অভাবনীয়।এটি একটি সুপার পাওয়ার বৃক্ষ।কেবল পরিবেশগতভাবেই নয়, এর ফল, রস, পাতা, কাঠ সবই গুরুত্বপূর্ণ। তালগাছ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক। তালের রস থেকে গুড়, পাটালি, মিছরি তৈরি হয়। পাকা তাল ভিটামিন ও খনিজ সমৃদ্ধ একটি ফল, যা স্বাস্থ্যের জন্য অতি উপকারী।


আনোয়ার আলদীন প্রতিটি গ্রামে স্বেচ্ছায় তালগাছের পাশাপাশি নারকেলগাছ, সুপারিগাছের মতো উচ্চতা সম্পন্ন বজ্রপাত নিরোধে কার্যকরী বৃক্ষ -ফলদ বৃক্ষ রোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানান ।


আরও খবর