গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশে মানববন্ধন
পলাশ উপজেলা প্রতিনিধি : মিনার হোসেন খান
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ ও দূষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীর পলাশে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।
৯ আগস্ট রোজ শনিবার বেলা ১২ ঘটিকায় পলাশ উপজেলা প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।
এসময় পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: হাজী জাহিদ, সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, সি:সহ-সভাপিত জাহাঙ্গীর কবির, যুগ্ম সম্পাদক আল আমিন মিয়াসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।
২ ঘন্টা ১৮ মিনিট আগে
২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩ ঘন্টা ১২ মিনিট আগে