মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-08-2025 08:20:57 pm

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার  প্রতিবাদে  ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ


মোঃ ফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি 

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার(৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে  ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে ভৈরব সাংবাদিক সমাজের ব্যানারে এই বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত। হয়েছে। এতে স্থানীয় ও বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন  বক্তব্য রাখেন।

 এসময় বক্তারা বলেন,  দেশে দুর্বৃত্তদের হাতে এপর্যন্ত যত সাংবাদিক নিহত হয়েছে তার একটি হত্যাকান্ডেরও আজ পর্যন্ত বিচার হয় নি। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারী    সাংবাদিক দম্পত্তি সাগর-রুনিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। ১৩ বছর পরও সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয় নি। এই বিচারহীনতার  জন্যই দেশের বিভিন্ন স্থানে  সাংবাদিকরা হত্যাসহ নির্যাতনের শিকার হচ্ছেন। 

সমাবেশে বক্তারা  নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এসময় উপস্থিত ছিলেন তাজুল ইসলাম তাজভৈরবী, আসাদুজ্জামান ফারুক, সোহেলুর রহমান, সুমন মোল্লা, তুহিন মোল্লা, এম.আর সোহেল সেন, আলাল উদ্দিন, দিদার হোসেন পিন্টু, ডা. লতিফ, আক্তারুজ্জামান, নজরুল ইসলাম রিপন, এমএ হালিম, হাজী সজীব, সোহানুর রহমান প্রমুখ।

আরও খবর