দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

ঝিনাইগাতীতে ক্রীড়া সামগ্রী বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে ক্রীড়া চর্চা উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠন ও ক্রীড়া ক্লাবের মধ্যে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ১১ আগস্ট সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের হাতে থেকে এসব সরঞ্জাম গ্রহণ করেন উপজেলার ২৯টি ক্রীড়া ক্লাব, সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল, দাবাসহ নানান ধরনের খেলাধুলার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সুস্থ দেহ ও সতেজ মন গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্ম যত বেশি খেলাধুলায় যুক্ত হবে, তাদের মানসিক উন্নয়ন তত বেশি হবে। তাই তরুণদের মাঠে ফেরাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।” খেলাধুলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর