তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

প্রেমের ডাকে চীন থেকে ছুটে এলো ইয়ং

প্রেম মানে না দেশ, জাতি বা সীমানার বাঁধা। আর সেই কথাই যেন প্রমাণ করলেন চীনের তরুণ ইয়ং সং সং (২৬) এবং বাংলাদেশের তরুণী সুরভী আক্তার (১৯)। দীর্ঘ এক বছরের অনলাইন প্রেম এবার রূপ নিচ্ছে বিয়ের বন্ধনে।
দিনাজপুরের বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রাম এখন সরগরম। খবর ছড়িয়ে পড়তেই প্রেমিককে এক নজর দেখতে শত শত মানুষ ভিড় জমাচ্ছে সুরভীর বাড়িতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ং সং সং পেশায় একজন নির্মাণ প্রকৌশলী। তার বাড়ি চীনের জিয়াংসু প্রদেশে। বাবা মৃত ইউয়ান সিকি, মা লিউ ফেনহং। অন্যদিকে, সুরভী অটোচালক নুর হোসেন বাবু ও গৃহিনী সাথী আক্তারের মেয়ে। দুই বোনের মধ্যে সুরভী ছোট।
তাদের পরিচয় হয়েছিল প্রায় এক বছর আগে, ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপের মাধ্যমে। আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে গভীর সম্পর্ক। সেই টানে ইয়ং সং সং ৪ আগস্ট চীন থেকে ছুটে আসেন বাংলাদেশে। ১০ আগস্ট রোববার সন্ধ্যায় পৌঁছান প্রিয়তমার বাড়িতে।
সুরভীর পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, চীনা যুবকের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। সব কিছু ঠিক থাকলে শিগগিরই গ্রামে বেজে উঠবে বিয়ের সানাই।
প্রেমের এই গল্প যেন সিনেমার গল্প
Tag
আরও খবর