বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের এসএসসি-১৮ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান।

যশোরের উপজেলার ঐতিহ্যবাহী সনামধন্য বিদ্যাপিঠ কম্পিউটার লিটল জুয়েলস স্কুলের এস এস সি -১৮ ব্যাচ এর পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


 উৎসবমুখর পরিবেশে শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে কম্পিউটার লিটল জুয়েলস স্কুল প্রাঙ্গণে এস এস সি -১৮ ব্যাচ এর শিক্ষার্থীদের আয়োজনে উক্ত পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সকাল থেকে সাবেক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুল মাঠ।

এস সি -১৮ ব্যাচ এর ছাত্র আলী আকবার রাফি এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, কম্পিউটার লিটল জুয়েলস স্কুল এর চেয়ারম্যান আমিনুর রহমান খান বাবু, উক্ত বিদ্যালয়ের অধ্যক্ষ মাহফুজা বেগম, নওয়াপাড়া মহিলা কলেজ এর অধ্যাপক মাহাবুবুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ। পরে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন উক্ত বিদ্যালয়ের এস এস সি ব্যাচ -১৮ এর ছাত্র তৌফিকুল ইসলাম এবং গীতা পাঠ করেন শিক্ষিকা গীতা রত্না রানী।


অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ প্রকাশ বৈদ্য সৈকত এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে কেক কেটে ও সম্মাননা স্মারক প্রদান এর মাধ্যমে প্রথম অধিবেশন শেষ করা হয়। বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Tag
আরও খবর