দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে পৃথক সড়ক দূর্ঘটনায় একদিনে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীতে একদিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। আলাদা এ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ১২ জন।বুধবার (২৮ ডিসেম্বর) রাজশাহী মহানগর এলাকা ও জেলার মোহনপুর এবং চারঘাট উপজেলায় পৃথক এ হতাহতের ঘটনা ঘটে।রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের হাটরা নামক স্থানে একটি অটোরিকশা পাঁচ যাত্রী নিয়ে আরেকজন যাত্রী তোলার জন্য দাঁড়িয়েছিল। এ সময় বেপরোয়া গতির একটি বালুভর্তি ট্রাক ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে আসাদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি নিহত হন। আহত হয় আরও চারজন। নিহত আসাদুল হাটরা গ্রামের তজের মণ্ডলের ছেলে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ দুর্ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, সকাল পৌনে ৯টার দিকে চারঘাটের বাদুড়িয়া বাদলের মোড়ে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক মাজদার রহমান (৫৫) ঘটনাস্থলেই মারা যান।

 

এছাড়াও মোটরসাইকেলচালক সিয়াম আলীকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। মাজদারের গ্রামের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর গ্রামে। তার বাবার নাম মৃত নইমুদ্দিন। মৃত সিয়াম রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বুলবুল আলীর ছেলে।
এছাড়া সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকায় একটি মাইক্রোবাস উল্টে যায়। মাইক্রোবাসটি গ্রেটার রোড মসজিদের দেয়ালে গিয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এতে মাইক্রোবাসের আটজন যাত্রী আহত হয়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখানে বেশ কয়েকজন আহত হলেও এখন পর্যন্ত কেউ মারা যাননি বলে জানিয়েছেন মহানগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম।

Tag
আরও খবর