শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম

হবিগনজ পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিল,হতাশায় গ্রাহক।

হবিগনজ পল্লী বিদ্যুৎতের ভুতুড়ে বিল,হতাশায় গ্রাহক। হবিগনজ পল্লী বিদ্যুৎ লাখাই উপজেলায় ভূতুড়ে বিলে গ্রাহকরা অতিষ্ঠ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অফিসে অভিযোগ দিলে তারা বিল কমানো তো দূরের কথা বরং গ্রাহককে বিভিন্ন রকম অযৌক্তিক খারাপ কথা বলে বিদায় করছে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিস প্রতি মাসে উলটাপালটা ভূতুড়ে বিল করে আসছে। এ নিয়ে প্রতিদিন বিল কমানো এবং সংশোধন করার জন্য শত শত গ্রাহক পল্লী বিদ্যুৎ অফিসে জমায়েত হচ্ছেন। মৌখিকভাবে গ্রাহকরা ডেপুটি জোনাল ম্যানেজার কিংবা বিল প্রস্তুতকারী প্রধানকে বলছেন। কিন্তু তারা গ্রাহকদের বিল বেশির ব্যাপারে কোনো কথাই শুনতে চাইছেন না, বরং খারাপ ব্যবহার করার একাধিক অভিযোগ উঠেছে। অবৈধ সংযোগের ব্যাপারে লাখাই উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ অফিসে মৌখিকভাবে বলা হচ্ছে। কিন্তু অবৈধ সংযোগ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করার একাধিক অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট এলাকার স্থানীয়রা বলছেন, বেশিরভাগ অবৈধ সংযোগ নিয়ে রেখেছেন মৎস্য চাষি এবং মুরগির খামারী এবং অটো রিক্সার গ্যারেজ মালিকরা । এরা পল্লী বিদ্যুতের মাঠকর্মীদের আর্থিকভাবে সুবিধা দিয়ে অবৈধ সংযোগ চালাচ্ছেন। আর্থিক সুবিধা ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিচ্ছেন। আর অবৈধ সংযোগের ফলে উপজেলাজুড়ে ভূতুড়ে বিল তৈরি করছে বিদ্যুৎ অফিস। পল্লী বিদ্যুৎ অফিস বর্তমানে সীমিত পরিমাণে মিটার সংযোগ দিচ্ছেন। গ্রাহকের মিটারে কোনো রকম সমস্যা দেখা দিলে মিটার পেতে দীর্ঘ সময় গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে। ৬ নং বুল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শরীফ উদ্দিন বলেন, আমার প্রতিমাসে মাত্র ৩০০ টাকা বিল আসতো, কিন্তু হঠাৎ কয়েক মাস ধরে এক হাজার টাকা করে বিল আসছে। পল্লী বিদ্যুৎ অফিসের যোগাযোগ করলে তারা বলছে, বিল সমন্বয় করা হয়েছে। অফিসে গিয়ে কর্মকর্তাদের বলেও আমার কোনো লাভ হয়নি। শরীফ উদ্দিনের মতো প্রতিদিন কয়েকশ বিদ্যুৎ গ্রাহক ভূতুড়ে বিল কমানোর জন্য বিদ্যুৎ অফিসে আসছেন। কিন্তু প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে সবাইকে ভূতুড়ে বিল দিতে হচ্ছে। আরেক ভুক্তভোগী জনতা ব্যাংক বুল্লা বাজার শাখায় পল্লী বিদ্যুতের বিল দিতে আসা করাব গ্রামের কুদ্দুস মিয়া বলেন, আমি একজন দিনমজুরে আমার দুইটা এনার্জি লাইট এবং একটি সিলিং ফ্যান চালাই কিন্তু কয়েক মাস ধরে ১০০০/১২০০ টাকা বিল আসছে,এ বিল পরিশোধ করতে আমি হিমশিম পাই। সচেতন মহলের দাবী,যারা বাড়ি বাড়ি গিয়ে রিডিং লিখে তাদের গাফিলাতির কারণেই এই ভুতুড়ে বিল আসছে,তারা সঠিকভাবে মিটারের রিডিং লিখে নিলে হয়তো অসহায় গ্রাহকরা একটু স্বস্তি পেত। এ ব্যাপারে লাখাই ডেপুটি জোনাল ম্যানেজার সুমন সাহার মুটোফোনে ফোন করলে উনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।
Tag
আরও খবর