চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কলিজা খুলে নেয়ার হুমকি বিএনপির সাবেক এমপির

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-08-2025 11:09:14 pm

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলামকে ‘কলিজা খুলে নেয়ার’ হুমকি দেয়া হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া এ হুমকি দিয়েছেন। 


তাদের কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া ওই কল রেকর্ডকে এডিটেড বলে দাবি করেছেন।


মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে ওই কল রেকর্ডটি ভাইরাল হয়। আব্দুল গফুর ভূইয়া কুমিল্লার নাঙ্গলকোটের সাবেক সংসদ সদস্য।


১ মিনিট ৫২ সেকেন্ডের ভাইরাল ওই কল রেকর্ডে আব্দুল গফুর ভূইয়াকে চিৎকার করে কথা বলতে শোনা যায়- ‘মিডিয়া সেলের সদস্য এখন নাই, এখন নাই সে।’ 


এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়- সে আমার কাছে এসে আমাকে পরিচয় দিয়েছে। তাৎক্ষণিক গফুর ভূইয়া বলে ওঠেন, ‘পরিচয় দেক, পরিচয় দিলেও একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আছি, আপনাকে অপমান করব। আপনার কত বড় কইলজা অইছে আমি দেখমু আপনারে। আপনারা কে এখানে বসাইছে আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে। একটা টোকাইর ইয়া নিয়েছেন আপনে। সে একজন কোঅর্ডিনেটর, সে চাকরি করে এখানে, টোকাই।


 এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শামসুল ইসলামকে বলতে শোনা যায়, উনি পরিচয় দিয়েছেন আমাকে উনি খালেদা জিয়ার প্রেস...। এ কথা বলার সাথে সাথে গফুর ভূইয়া বলে উঠেন, ‘ঠিক আছে, ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা তদবির আছে ইয়া আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না। তার ভাই ঢুকতে পারবে না, আপনি ভেজাল লাগাইছেন। একজন ইয়া করি আপনি এটার দায় দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। কত বড় সাহস আপনার আমি দেখে নেব আপনাকে। এখন যদি ফেরত না আনেন ওই কুত্তার বাইচ্চাকে বলেন, বাস্টার্ডকে বলেন, কিসের কোঅর্ডিনেটর তুমি। ইয়া দেখাও, ডকুমেন্ট দেখাও শুয়োরের বাইচ্চাকে। আপনাকে আমি বলছি আপনি এটা সুন্দরভাবে করেন না হলে কিন্তু আপনার ক্ষতি হবে। আপনি অপমানিত হবেন। আমি আপনাকে দেখে নেব। আমি টোকাই না। আই অ্যাম নট কাউ বয়। আই ওয়াজ ল মেকার, আই নো অল। কুত্তার বাইচ্চা ডিসি...শুয়োরের বাইচ্চা।’ এরমধ্যেই কলরেকর্ডটি শেষ হয়।


ভাইরাল ওই কল রেকর্ডের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। এ বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শামছুল ইসলাম বলেন, আমি একটা মিটিংয়ে আছি। এ বিষয়টি নিয়ে আমার কোনো মন্তব্য নেই।


ভাইরাল কল রেকর্ড সঠিক কিনা এমন প্রশ্নে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, আমি বললাম তো আপনাকে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। আপনার যা বুঝে নেয়ার বুঝে নেন।


বিএনপি নেতা আব্দুল গফুর ভূইয়া বলেন, কল রেকর্ডটি আমি শুনেছি। এটি আমার কল রেকর্ড না। এটাকে এডিট করি করছে- বলেই মোবাইল সংযোগ কেটে দেন তিনি।


কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়টি আমি অবগত নই। তবে এটি যদি হয়ে থাকে তবে তা দুঃখজনক ব্যাপার। এটা হওয়া উচিত না।

আরও খবর