কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শহিদ সাজুর প্রথম শাহাদাত বার্ষিকীতে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত।

শহীদ শ্রমিকনেতা সাজুর প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শ্রমিক অধিকার পরিষদ গাজিপুর এর উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর ৩৮ নং ওয়ার্ডে অবস্থিত সোয়াদ কমিউনিটি সেন্টারে আজ সন্ধায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনঅধিকার পরিষদ থেকে গাজিপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুর রহমান। অন্যন্যদের মধ্যে শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নুর, জ্বালানি বিষয়ক সম্পাদক রবিন হোসেন, পরিবহন বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মামুন সহ জেলা ও মহানগর শাখার গনঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদ এর দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজিপুর মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সভাপতি মাজেদুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া ও আলোচনাসভায় বক্তারা শহিদ সাজুর স্মৃতিচারন করেন। জেলা গনঅধিকার পরিষদ এর সাবেক আহবায়ক পাঠান আজহার তার বক্তব্যে আগামীতে গনঅধিকার পরিষদ এর নেতৃত্বে শ্রমিক বান্ধব রাষ্ট্রব্যবস্থা তৈরির অঙ্গীকার ব্যাক্ত করেন। মহানগর ছাত্র অধিকার পরিষদ এর যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন ও গাছা থানা শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন আদনান  মঞ্চ ও শৃংখলা ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। উল্লেখ্য শহিদ শ্রমিকনেতা সাজু পঞ্চগড় জেলা শ্রমিক অধিকার পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। গতবছর ছাত্রজনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গাজিপুরের মাওনা এলাকায় পুলিশের গুলিতে আহত হন। পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগষ্ট মৃত্যুবরন করেন।

Tag
আরও খবর