শিক্ষা-স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ ৬০ বছরের ব্যক্তি গ্রেপ্তার আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ রেখে যেতে হবে: তারেক রহমান এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায় ভ্রমণ যখন হয়ে ওঠে সহায়তার হাত, ট্যুরিস্ট ক্লাব সাস্ট এর ব্যতিক্রমী প্রয়াস সেনবাগে ‘মা মঞ্জিল’ নিয়ে চাঞ্চল্য, মালিকের ছত্রছায়ায় কয়েক বছর ধরে চলছে দেহ ব্যবসা শ্রীমঙ্গলে বিএনপির দুর্দিনের নিবেদিতপ্রাণ কর্মীর পাশে দাঁড়ালেন বিএনপি নেতা তাজ উদ্দিন তাজু লোহাগড়ায় করফা মধুমতি যুবসংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন একাদশ ক্ষেতলালে ইসলামী পাঠাগারের যাত্রা শুরু লালপুরে খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু লালপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উলপক্ষে ঈশ্বরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল লাখাইয়ে পুলিশের অভিযানে ৫৩৩পিচ ইয়াবা এবং নগদ অর্থ সহ গ্রেপ্তার- ০২। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : বানিয়াচংয়ে হুইপ জি কে গউছ ‎ ‎রামপালে সংসার চালাতে মাথার চুল বিক্রি করলেন রেহেনা বেগম লালপুরে স্বামী-স্ত্রীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আড়াই কেজি গাঁজা উদ্ধার তা’মীরুল মিল্লাতে ফকীহ ইব্রাহিম খলিলের ‘নাসিহা’ কিতাবের মোড়ক উন্মোচন নোয়াখালীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, গুলিবিদ্ধ ২: পাওনা টাকা নিয়ে বিরোধ, গোয়ালন্দে যুবলীগ নেতা খুন; দুই ঘণ্টায় গ্রেপ্তার অভিযুক্ত সরকারের নির্দেশনায় সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই,পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

রাজশাহীতে পক্ষকাল ব্যাপী পিঠা মেলা শুরু

 রাজশাহী মহানগরের থিম ওমর প্লাজার সপ্তম তলায় বসেছে পক্ষকালব্যাপী পিঠা মেলা। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে এই মেলার উদ্বোধন করেন রাজশাহীতে কর্মরত গণমাধ্যকর্মীরা।
এরপর মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন তারা। বিজয়ের দিনে এমন আয়োজন সাড়া ফেলেছে নগর জীবনে অবসরে ঘুরতে আসা সাধারণ মানুষের মধ্যে।
এই পিঠা মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে প্রায় ১৫০ ধরনের পিঠা পাওয়া যাচ্ছে। এর মধ্যে আছে নকশি, কামরাঙা, ফুলঝুরি, পটল, বকুল, রস চিতই, লাভ, গোলাপ, তিলা, ঝাল পাকোড়া, পাকোয়ান, পাটিসাপটা, রস পাকোয়ান, আখিয়া, গোলাপসহ নানা রকমের পিঠা।
আয়োজকদের পক্ষে নাহিদুজ্জামান পাপ্পু বলেন, গ্রামবাংলার ঘরে ঘরে এখন চলছে পিঠাপুলির উৎসব। আমাদের দেশে নবান্ন উৎসবে কত রকমের পিঠা হয়, তা হয়তো অনেকেরই জানা নেই। পিঠার সঙ্গে সবাইকে পরিচিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
আর এই মেলার মাধ্যমে নারীরা তাদের সৃজনশীলতা তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলেও উল্লেখ করেন আয়োজকদের একজন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গণমাধ্যমকর্মী কাজী শাহেদ, বিএফইউজে সদস্য শরীফ সুমন, সিনিয়র সাংবাদিক সুজাউদ্দিন ছোটন, আবু সালেহ ফাত্তাহ, সরকার দুলাল মাহবুব প্রমুখ।

Tag
আরও খবর







6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

১ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে