দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

শার্শার প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ

শার্শার প্লাবিত সীমান্ত এলাকা পরিদর্শনে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ টানা বর্ষন ও ভারতের উজানের পানিতে প্লাবিত যশোরের শার্শা উপজেলার ভবানিপুর,দাদখালী,রুদ্রপুর,গোগা বিলপাড়া ও বাইকোলা এলাকার ইছামতী নদী সংলগ্ন ভাঙ্গা ভেড়িবাঁধ,নষ্ট স্রুইজগেইট ও পানিবন্দী মানুষের বাড়িঘর পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দেরা। বুধবার(১৩ আগষ্ট) বিকালে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে তারা প্লাবিত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে দাদখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক পথ সভায় বক্তব্য প্রদান করেন। কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় এ পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি,উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির,সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দীন আহম্মেদ। পথসভায় বক্তারা বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের সকল স্তরের নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগসহ গরিব ও অসহায় মানুষদের পাশে থাকার নির্দেশ প্রদান করেছেন। তারই অংশ হিসেবে পানিবন্দি এলাকায় মানুষের দুঃখ দুর্দশা সরোজমিনে পরিদর্শন করার জন্য দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আপনাদের পাশে এসে সান্তনা দেওয়ার জন্য এসেছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের আগে কাগজ-কলমে অনেক বরাদ্দ দেখিয়ে কাজ না করে টাকা মেরে খেয়েছে কিন্তু গরিব- অসহায়, বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য কোন কাজ করেনি যার জ্বলন্ত প্রমাণ আপনাদের এ দুঃখ-দুর্দশা। তারা আশ্বস্ত করে বলেন,বিএনপি ক্ষমতায় গেলে দেশের সার্বিক উন্নয়নসহ এই এলাকায় মজবুত, টেকসই বেরিবাঁধ নির্মাণ, গরীব ও গৃহহীন মানুষদের পুনর্বাসন সহ সব ধরনের সহায়তার আশ্বাস দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন। আমরা দলের পক্ষ থেকে সেই শান্তির ও উন্নয়নের বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। এ সময় উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু,যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস,তাজউদ্দীন আহমেদ,বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম,সদস্য সচিব ইমদাদুল হক,যগ্ম আহ্বায়ক আল মামুল বাবলু,কবির হোসেন,ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন,সদস্য সচিব সবুজ হোসেন খান সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।
আরও খবর