ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ শার্শায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতিসহ আটক ২ পত্রিকায় সংবাদ প্রকাশের জেরে কচুয়ায় সাংবাদিক নাছির উদ্দিন ও তার কন্যা শিশুকে মারধরের অভিযোগ ঝটিকা অভিযান থেকে উঠান বৈঠক-মাদক ও কিশোর গ্যাং দমনে সক্রিয় ওসি আব্দুর রহিম, এখন দায়িত্বে কে? নানা বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘নয়া মানুষ’

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 14-08-2025 12:54:52 am

কানাডায় আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে ৮ম টরেন্ট মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২৮টি দেশের মোট ৪৭টি চলচ্চিত্র নিয়ে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসব। ২৮ আগস্ট পর্যন্ত চলবে এ উৎসব।


আন্তর্জাতিক এ চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’প্রদর্শিত হবে ২৫ আগস্ট স্থানীয় সময় রাত ৮টায়। তথ্যটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক সোহেল রানা বয়াতি


উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, নয়া মানুষ চলচ্চিত্রে বাংলাদেশের মানুষের অন্তরের দর্শন তুলে ধরা হয়েছে। প্রান্তিক মানুষ মানবতাবাদের কতটা উচ্চস্থানে বাস করে তা দেখানোর চেষ্টা করেছি। আন্তর্জাতিক এ উৎসবে চলচ্চিত্রটি প্রদর্শিত হওয়া আমাদের জন্য আনন্দ ও গর্বের বিষয়।


আমি বিশ্বাস করি, এ ধরনের চলচ্চিত্র ধীরে ধীরে দেশ-বিদেশের চলচ্চিত্রপ্রেমীদের অন্তরে জায়গা করে নেবে। 


বানভাসি মানুষের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেন তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি।


গত বছরের শেষের দিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। সে সময় দর্শক ও সমালোচকদের কাছে বেশ প্রশংসিত হয়। এবার ‘নয়া মানুষ’ জায়গা করে নিয়েছে টরন্টো ফিল্ম ফোরাম আয়োজিত ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালে।


‘নয়া মানুষ’ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রওনক হাসান ও মৌসুমী হামিদ। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আশিষ খন্দকার, ঝুনা চৌধুরী, বদরুদ্দোজা, মাহিন রহমান, নিলুফার ওয়াহিদসহ অনেকে।

আরও খবর




6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৫১ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে