দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন গেলো কুলিয়ারচরের ডাক্তার মরম আলী ভূইয়ার

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-08-2025 09:32:25 pm




মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি 

অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন গেল কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রামের বাসিন্দা ভৈরব নিউ লাইফ মেডিকেল সেন্টারের পরিচালক আলহাজ্ব মোঃ মহরম আলী ভূইয়া (৭০)'র।

বৃহস্পতিবার (১৪ অগাস্ট) বাদ জোহর উপজেলার দ্বাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হয়।

জানা যায়, বুধবার (১৩ অগাস্ট) ভৈরব থেকে বাসযোগে নিজ বাড়ি ফেরার পথে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আলহাজ্ব মহরম আলী ভূইয়া ১৩ অগাস্ট বিকেল সাড়ে ৫ টার দিকে ভৈরব থেকে নিজ বাড়ি ফেরার সময় বাসে চেতনানাশক স্প্রে করে তাঁর কাছে থেকে মোবাইল নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রায় অজ্ঞান অবস্থায় নিজ বাড়ির বাসস্ট্যান্ড দ্বাড়িয়াকান্দি পৌঁছানোর পর তিনি সন্দেহভাজন এক অজ্ঞান পার্টির সদস্যকে নিজেই ধরে নিয়ে বাস থেকে নামেন এবং স্থানীয়দের এই ঘটনা জানান যে, তাকে কিছু স্প্রে করা হয়েছে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন।

 এসময় স্থানীয়রা আটক ব্যক্তিকে শনাক্ত করেন। আটক ব্যক্তির নাম রুবেল। তাঁর বাড়ি ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায়। পরে আটক রুবেলকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

অপরদিকে আহত আলহাজ্ব মহরম আলী ভূইয়াকে তাঁদের গড়া ভৈরব নিউ লাইফ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে আটক রুবেল নিজেকে নির্দোষ দাবি করে বলছেন, তাকে বাস থেকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে এবং তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন।

এ ব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফূয়াদ রুহানী সাংবাদিকদের জানান, এ বিষয়ে কুলিয়ারচর থানা থেকে তাকে অবগত করা হয়েছে। আটক রুবেলের বিরুদ্ধে কুলিয়ারচর থানা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন পিপিএম বৃহস্পতিবার দুপুরের দিকে সাংবাদিকদের জানান, অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে রুবেল নামে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তবে মহরম আলী নামে এক ব্যক্তি চেতনানাশক প্রয়োগের কারণে মারা গেছেন কিনা বা অন্য কোনো কারণে মারা গেছেন-তা জানা যায়নি। মরহুমের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি।

 তাই মরহুমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি, মৃত্যুর সঠিক কারণও জানা যায়নি।
আলহাজ্ব মোঃ মহরম আলী ভূইয়া হলেন, ঢাকা মহাখালী জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (গ্যাস্ট্রোএন্টারোলজি) ডা. মোঃ মুস্তাফিজুর রহমান (রনি)’র বাবা।
আরও খবর