দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

নওয়াপাড়া সওতুল কুরআন মহিলা মাদরাসায় কুরআনের পাখিদের প্রথম সবক অনুষ্ঠিত

যশোরের অভয়নগর উপজেলার  নওয়াপাড়া  সুওতুল কুরআন মহিলা মাদ্রাসায় (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সন্ধায়  কুরআনের পাখিদের হিফজ ও নাজিরা প্রথম সবক অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাতা মোহতামীম মুফতি  বদরুজ্জামান ফারুকীর সার্বিক তত্ত্বাবধানে, জনাব আলহাজ্ব জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে হিফজ ও নাজেরা সবক প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মনিরুজ্জামান কাসেমী শায়খুল হাদীস ও শিক্ষা সচিব নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা, অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন-হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম হুসাইনী -ইমাম ও খতিব শাহী জামে মসজিদ নওয়াপাড়া, মাওলানা বিলাল হুসাইন, শিক্ষক নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম- মোহতামীম সরদার পাড়া আয়শা সিদ্দিকা মাদরাসা, হাফেজ মাওলানা ইসমাইল হোসেন- নায়েবে মোহতামীম ইটার্নাল ইলউম আল ইসলামিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন অভয়নগরে  দ্বীনি শিক্ষার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সওতুল কোরআন মহিলা মাদ্রাসা নওয়াপাা শহরের একটি সনামধন্য  মাদ্রাসা। ২০২৪ সালে প্রতিষ্ঠিত হলেও অল্প সময়ে শিক্ষা দীক্ষায় যথেষ্ট সুনাম অর্জন করেছে, বক্তার আরো বলেন অত্র মাদ্রাসায় নাজেরা বিভাগ,হিফজ বিভাগ,জামাত বিভাগসহ বিশেষ কের্সের ব্যবস্থা চালু রয়েছে যা শিক্ষার্থীদের জন্য যথা উপযুক্ত।  

শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাফেজ মনিরুজ্জামান কাসেমী শায়খুল হাদীস ও শিক্ষা সচিব নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসা। 

মাদ্রাসার মুহতামিম উল্লেখ করেন অত্র মাদ্রাসায় ১৪০ জন ছাত্রী রয়েছে যাদেরকে লেখাপড়া সহ দেখভাল করার জন্য দশজন মহিলা শিক্ষিকসহ মোট ১৩ জন স্টাফ রয়েছে। অনুষ্ঠানে অভিভাবক অভিভাবিকা সহ আর উপস্থিত ছিলেন -হাফেজ মাওলানা শফিউল আলম, মাওলানা জাবের হুসাইন, হাফেজ হাবিবুল্লাহ, হাফেজ হেলালউদ্দিন প্রমুখ উলামায়ে কেরাম ও বিশিষ্ট সুধীজন।

Tag
আরও খবর