ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

নোয়াখালী বেগমগঞ্জে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন।

নোয়াখালী বেগমগঞ্জে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন।


নোয়াখালী বেগমগঞ্জে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন।

রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি। 

 নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী পূর্ব বাজারে কমফোর্ট হসপিটাল ও ডায়াবেটিক সেন্টারের নতুন ভবন উদ্ভোধন করা হয়। এ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর শনিবার দুপুর ২টায় হসপিটাল পরিচালনা পরিষদের সদস্য অধ্যক্ষ এ.এইচ.এম ফারুকের সভাপতিত্বে এক সুধি সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত, চৌমুহনী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তার হোসেন ফয়সাল, মজিবুর রহমান বাচ্চু, মোরশেদুল আমিন ফয়সাল, মোঃ আবু বকর ছিদ্দিক ও সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য রাখেন হসপিটালের পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সাবেক সচিব মোঃ বেলায়েত হোসেন, ডাক্তার কফিল উদ্দিন প্রমুখ।
পরিচালক বেলায়েত হোসেন বলেন, “হসপিটালটি কয়েক বছর ধরে এলাকার মানুষের যে সেবা দিয়ে আসছে তা মান উন্নয়নের জন্য এবং অত্র হসপিটালের স্বত্ত¡াধীকারী আমাদের মাতা মনোয়ারা বেগমের অনুরোধে স্বাস্থ্য সেবা সম্প্রসারনের জন্য বড় উদ্যেগ গ্রহন করি। সেই লক্ষ্যে নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভবনে যন্ত্রপাতি আনা হয়। এখানে ওপেন হার্ট সার্জারী, কিডনি ডায়ালাইসিস, রক্ত ও লিভার কোলস্টোরাল, ডায়াবেটিক্স সহ জটিল ও কঠিন রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে অত্যন্ত ব্যয়বহুল যন্ত্রপাতি সরবরাহ করা হচ্ছে। ফলে এ অঞ্চলের মানুষ ঢাকা, চট্টগ্রাম, কলকাতা, চেন্নাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড সহ দূর-দূরান্তে চিকিৎসার প্রয়োজন হবে না। এ কর্মকান্ডগুলো চালাতে চৌমুহনী তথা বেগমগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা দরকার।
 মিলাদ ও দোয়া পরিচলনা করেন কাছারি বাড়ী জামে মসজিদের ইমাম মোঃ কবির হোসেন।
আরও খবর