আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

ওরা সেক্সুয়ালি হতাশাগ্রস্ত: মাহি

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 16-08-2025 05:29:57 pm

অভিনেত্রী সামিরা খান মাহি। ছোটপর্দার জনপ্রিয়। সম্প্রতি তার দুইটি ছবি নিয়ে আলোচনা হচ্ছে। মাহি ক’দিন আগে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনি চোখে চশমা এবং হাতে কলম নিয়ে বসে আছেন।


ছবিগুলো পোস্টের পরেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তাকে মার্কিন পর্নতারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করেছেন কেউ কেউ। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি।


দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মাহি এ নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, দেশের বেশিরভাগ পুরুষই সেক্সুয়ালি হতাশাগ্রস্ত। যে কারণেই রিডিং গ্লাস পরা এ রকম ছবি দেখে তাদের কাছে ভিন্ন কিছু মনে হয়েছে। মাহি আরও বলেন, আমি জানি না, এ সিগনেচার বা ধারণা কোথা থেকে এসেছে? চশমা পরলেই আমাকে অন্য কারো মতো ভাবা হবে, এমন কথা তো নেই। একজন আর্টিস্ট বিভিন্ন ধরনের ছবি পোস্ট করতে পারে। কিন্তু যে অসভ্য বা স্টুপিড মন্তব্য হয়, সেটা মানা যায় না।


এছাড়াও তিনি জানান, আগেও তার বর্ণ বা পরনের কাপড় নিয়ে অযথা সমালোচনা হয়েছে। এবার শুধু একটা রিডিং গ্লাস নিয়ে মানুষ নেগেটিভ মন্তব্য করছে।


মাহি বলেন, সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া এই ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসে না। আমি ছবিটা অন্যভাবে দেখিয়েছি, কিন্তু অনেকে তা নিয়ে ভুল ধারণা তৈরি করেছে। মিয়া খলিফার সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু সে অন্য দেশে থাকে, তার জীবন আলাদা। আমাদের এ নিয়ে মাথা ঘামানোর কিছু নেই।


অন্যদিকে, তারকাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কাজ সব নিয়েই আলোচনা-সমালোচনা চলে। অভিনেত্রীর ক্ষেত্রেও তাই ঘটে। বিষয়টা কীভাবে দেখেন জানতে চাইলে মাহি বলেন, অনেক সময় অবচেতন মনে উড়িয়ে দিই। কিন্তু কিছু না কিছু প্রায় সময় থেকেই যায়। এ ধরনের নোংরা কথা বলা মানুষদের প্রতিরোধে আমি বা আমরা কীই বা করতে পারি। একবার একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডিফারেন্ট চুল পরে গিয়েছিলাম, সেটাও নিয়ে তুমুল বিতর্কের শিকার হয়েছি। তাই যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি।


প্রসঙ্গত, মাহির ভাইরাল হওয়া ছবিগুলো তার নতুন নাটক ‘সুইট কলিগ’-এর। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে মাহি নাটকের শুটিং শেষ করেছেন।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩২ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৭ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে