রংপুরের পীরগাছায় ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব পূর্ণতিথী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে র্যালিটি রাজবাড়ী থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক নির্মল চন্দ্র বর্মনের সভাপতিত্বে ও সদস্য সচিব দুঃখেশ্বর মালাকার দুখুর সঞ্চালনায় এতে প্রধান পৃষ্টপোষক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল। পৃষ্টপোষকতায় ছিলেন পীরগাছা সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, পীরগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল, মন্থনা বড় তরফ দেবোত্তর এস্টেটের সাধারণ সম্পাদক ভবেশ চন্দ্র বর্মন, ছোট তরফের সাধারণ সম্পাদক তরুন কুমার রায়, উপজেলা ঠিকাদার সমিতির সহসভাপতি রবি লাহিড়ী, ক্ষত্রিয় সমিতির সভাপতি সুধীর চন্দ্র বর্মন, মেধাবিকাশ শিক্ষা নিকেতনের পরিচালক শিশির কুমার রায় ও স্বর্ণ ব্যবসায়ী জনার্দন সহ আরও অনেকে।
৫ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ১ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৩ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে