রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

খুবিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আজ ১৬ আগস্ট (শনিবার) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মন্দির থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিমসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে হাদী চত্বরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে উপাচার্য বলেন, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন ধর্মের মহান ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছেন, যারা মানবকল্যাণ ও শান্তির বার্তা ছড়িয়ে গেছেন। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি এই সম্প্রীতির ওপর ভিত্তি করে খুলনা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ এগিয়ে যাবে- এই আশাবাদ ব্যক্ত করেন।

মন্দির কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে বিভিন্ন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপঙ্কর কুমার সাহা। এ সকল অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর