এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

বিরামপুরে পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে মতবিনিময় ও কুইজ প্রতিযোগিতা


বিরামপুর কে আদর্শ উপজেলা গড়ে তোলার লক্ষ্যে বিরামপুরে "পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজ" এর উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময়,আলোচনা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১৬ আগস্ট ) সকাল১১ টায় বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সদস্য ওবায়দুল ইসলামের সঞ্চালনায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ কবীর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী হাসপাতালের জুনিয়র কনসার্টেড ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের উপদেষ্টা ডাঃ আনোয়ার কবীর উজ্জ্বল। 


সভাপতির বক্তব্যে ডাঃ কবীর হোসাইন বলেন, বিরামপুর উপজেলাকে উন্নত, প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং বিরামপুর কে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। 

শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ১০ জনসহ উপস্থিত সকল শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও পিস আইডিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ডাঃ মোঃ কবীর হোসাইন । বক্তব্য রাখেন, ডাঃ আনোয়ার কবির উজ্জল, ভাদুরিয়া স্কুল এ- কলেজের সহকারী অধ্যাপক ওবাইদুল ইসলাম, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, ডাঃ মাহফুজুল হক মামুন, হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামান হোসেন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেরিনা বেগম, পারগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম শামীম, এরশাদুল বারি চৌধুরী প্রমূখ।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে বিরামপুর, হাকিমপুর ও নবাবগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

আরও খবর