তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা

দিনাজপুরে বিদেশি পিস্তল ও ম্যাগজিনলোড করা পাঁচ রাউন্ড গুলিসহ দুই ভাই আটক

দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন ।

রবিবার (১৭আগস্ট) সকালে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ধৃত  ব্যক্তিদের বাসায় অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিন লোড করা পাঁচ রাউন্ড গুলিসহ  দুই ভাইকে  আটক করা হয়।

আটককৃতরা হলেন, সদর উপজেলার বড়গ্রামের মো. আব্দুল জব্বারের ছেলে মো. মোসলেম উদ্দিন (৩৫) ও তার ভাই মুরসালিন বাবু (২৮)। 

রোববার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের জনসংযোগ বিভাগের সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্পের অভিযানিক দল রোববার সকালে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন মুরসালিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার রুম থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত মোসলেম উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়।  

জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র, গুলি ও ম্যাগাজিন তাদের হেফাজতে ছিল বলে স্বীকার করেছেন।

র‌্যাব সূত্রটি জানায়, আজ রোববার বিকেলে তাদের দিনাজপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। রেব সদস্যদের পক্ষ থেকে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Tag
আরও খবর