সেনবাগে ফুটপাত দখল ও অবৈধ স্ট্যান্ডে বিপর্যস্ত জনজীবন লোহাগাড়ায় প্রবাসী মোহাম্মদ আলমগীরের ইন্তেকাল, শোকের ছায়া এলাকায় খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে রাস্তা অবরোধ অবস্থান কর্মসূচি পালিত

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে রাস্তা অবরোধ ও লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার(১৮ আগস্ট) সকাল ১১ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখে আলাদা ভাবে শ্রমিকেরা কর্ম বিরতি রেখে অবস্থান কর্মসূচি পালন করে। পরে সেখান থেকে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে সামনে এসে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তাদের দাবী দাওয়া তুলে ধরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তৃতারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকেরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়মিত শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্ম দিবস ধরে বেতন ভাতা প্রদানের নির্দেশনা দিয়ে নীতিমালা জারি করে। তারই প্রতিবাদে এই অবরোধ, অবস্থান কর্মসূচি, মিছিল ও সমাবেশ। বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সেখানেও আমাদের দাবি তুলে ধরা হয়েছে। আমাদের সেই দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান। এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র(রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, শামসুন্নাহার বেগম, তারা মিয়া, সুমন, বিএডিসি কৃষি খামার শ্রমিক ইউনিয়ন এর (৩১৫২)শহিদুল ইসলাম ও আব্দুস সালাম প্রমূখ। সমন্বয়কের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান ও আব্দুস সালাম।
Tag
আরও খবর