দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও পুরষ্কার বিতরণ 


মোঃ মিনার হোসেন খান,  পলাশ উপজেলা প্রতিনিধি 


নরসিংদীর  পলাশে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এ-ই প্রতিপাদ্যকে সামনে রেখে  উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

                   ১৮ আগস্ট ২০২৫ রোজ সোমবার  সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর।

          অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মাহবুবুর রহমান খান।

                                  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবুবক্কর সিদ্দিকী বলেন, “বাংলাদেশ বর্তমানে মিঠা ও স্বাদু পানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে। আর ইলিশ উৎপাদনে বাংলাদেশ এক নম্বরে রয়েছে। এ অর্জন আমাদের জাতীয় গর্ব। মাছ শুধু অর্থনৈতিক উন্নয়নের খাত নয়, বরং আমাদের খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অন্যতম উৎস।”

                           তিনি আরও বলেন, পৃথিবীর উন্নত দেশগুলো এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

                      আলোচনা সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদ বাংলাদেশের অন্যতম বড় সম্পদ। দেশের প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ প্রাণিজ আমিষ আসে মাছ থেকে। মাছের ফ্যাটি এসিড, ওমেগা-থ্রি ও ভিটামিন মানব শরীরের জন্য অত্যন্ত উপকারী। সুস্থ দেহ গঠন ও পুষ্টি চাহিদা পূরণে মাছের ভূমিকা অপরিসীম।

                    তারা আরও বলেন, খাল, বিল, নদী-নালা ও ডোবা-জলাশয় সংরক্ষণ করে এগুলোকে মাছের অভয়াশ্রমে পরিণত করতে হবে। সচেতনতার মাধ্যমে এগুলোকে চাষাবাদের উপযোগী করে তুলতে হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষ স্বাবলম্বী হয় এবং দেশ অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে ওঠে।

                       বক্তারা চাইনিজ কারেন্ট জালের ব্যবহার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।আলোচনা অনুষ্ঠান শেষে এলাকার শ্রেষ্ঠ মাছ চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। 
পরিশেষে সকলের জন্য দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী কর্মসূচি সফলভাবে সমাপ্তি হয়।

Tag
আরও খবর