বাঁধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিনামূল্যে ব্লাড গ্রুপিং নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন, সংস্কার হচ্ছে রেলপথ জাবিপ্রবির জিওলজি বিভাগের নতুন চেয়ারম্যান ওয়াহিদা আক্তার: বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী চেয়ারম্যান লাঙ্গলবাঁধ বাজারের ব্যবসায়ীদের সঙ্গে এমপি মনোয়ার খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোনো সুযোগ নেই: নাহিদ ইসলাম ইসলামপুরের গাইবান্ধা ইউপির প্রয়াত চেয়ারম্যান মঞ্জিলের স্মরণে সভা অনুষ্ঠিত বড়তাকিয়া বাজারে যাত্রা শুরু করছে ‘সাদা কালো বেকার্স’, মিলবে ৫০ ধরনের মিষ্টি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ দ্বিতীয় জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত হলেন সম্মানিত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ নাছেরুল হক চিশতি। মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার আহবায়ক কমিটি গঠন, আহবায়ক নুর উদ্দিন; সদস্য সচিব নুরের নবী চৌধুরী মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল বিএনপি নেতা সালেহ আহমেদের ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় জাতীয় ঐক্য গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইসলামপুরে মসজিদে ইউপি নির্বাচনে ভোট চায়লেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব: নৌপরিবহনমন্ত্রী কালিগঞ্জে মসজিদের জমি দখলচেষ্টার অভিযোগ, পাঁচ মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন জাবিপ্রবিতে ৫ নিয়োগ, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন পবিপ্রবি ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে মাধবপাশায় বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প ময়মনসিংহে জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোদাগাড়ীতে এন্টিভেনম বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে সাপের কামড়ে মৃত্যুর ঝুঁকি কমাতে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ২০০ টি এন্টিভেনম (ইনসেপ্টো গ্রুপের) বিতরণ করা হয়েছে। আজ সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ টি ও গোদাগাড়ী ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে ১০০টি এন্টিভেনম প্রদান করেন। ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় রোগীদের জন্য এ এন্টিভেনম ক্রয় করা হয়।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, বর্ষাকাল ও কৃষি মৌসুমে সাপের কামড়ে প্রাণহানির ঘটনা বেড়ে যায়। এন্টিভেনম সরবরাহের ফলে গ্রামীণ জনগণ দ্রুত চিকিৎসা নিতে পারবেন।

স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, এতে সাপের কামড়ে মৃত্যুহার কমবে এবং কৃষক, দিনমজুরসহ দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে। 

এদিকে উপজেলা প্রসাশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও সরবরাহ বৃদ্ধির দাবি জানিয়েছে সুশীল সমাজসহ উপজেলাবাসী।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।


Tag
আরও খবর







6aee49fddeb18-071126034325.webp
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

১০ ঘন্টা ২৯ মিনিট আগে